শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

কর্মজীবী নারীদের মর্যাদা রক্ষায় সিরাজগঞ্জে মহিলা দলের প্রতিবাদ মিছিল

জেবুন্নেছা ইয়াসমিন, সিরাজগঞ্জ
শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন

কর্মজীবী নারীদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অসম্মানজনক বক্তব্য ও কটুক্তির প্রতিবাদে আজ শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকালে সিরাজগঞ্জে বিভিন্ন শ্রেণী ও পেশার হাজার হাজার নারীরা জেলা মহিলাদলের ব্যানারে বিশাল প্রতিবাদ মিছিল করেছে।

এতে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক নির্বাচিত জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ। দুপুরের পর থেকেই সিরাজগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড,গ্রাম,পাড়া- মহল্লা এবং সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নারীদের খন্ড খন্ড মিছিল এসে সিরাজগঞ্জ সরকারি ইসলামি কলেজ মাঠে এসে সমবেত হয়। বিকেলে চারটার সময় জেলা মহিলা দলের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন হাসির সভাপতিত্বে নারীরদের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা সাবেক পৌর কাউন্সিলর এলেনা বেগম। পরে সেখান থেকে নারীদের বিশাল প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ।
হাজারো নারীরা হাতে ধানের শীষে ভোট চাই সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে ধানের শীষে ভোট চাই শ্লোগানে দিতে থাকলে নারীদের প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি একপর্যায়ে সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ধানের শীষের প্রতীকের পক্ষে নারী ভোটারদের শোডাউনে পরিণত হয়। মিছিলটি শহরের ইলিয়ট ব্রিজ হয়ে এসএস রোড দিয়ে যখন বাজার স্টেশন রোডের পানির ফোয়ারার নিকট যেয়ে শেষ হয় তখনও মিছিলের শেষ অংশটি সরকারি ইসলামিয়া কলেজ মাঠেই ছিলো। পুরো মিছিলটি শহর অতিক্রম করতে ৪০ মিনিট সময় লাগে। সিরাজগঞ্জ শহরে এর আগে কোনদিন নারীদের এতো বড় সমাবেশ ও মিছিল হতে দেখা যায়নি।


এই বিভাগের আরো খবর