সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার  কিশোরগঞ্জে মহিলা মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউপি – দবরসস্তা-মলঙ্গী খাল (১০ কি:মি:) প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধন কাউখালী কাচাঁ নদীর তীরে পরিত্যক্ত চরে কোটি টাকার তরমুজ চাষ ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু সালথায় পরকীয়া করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার এএসআই সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‌্যাবের হাতে আটক চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুনামগঞ্জে বজ্রপাতের আঘাত: ধান কাটার মৌসুমে শোকের ছায়া অস্তিত্বের সংকটে মনাই: ড্রেজিংয়ের প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের বিএনপি নেতার ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ চাল বিতরণে অনিয়ম, পাইকগাছায় কার্ডপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ ফুলপুরে ১০২ পিস ইয়াবাসহ আটক

কুমিল্লার মুরাদনগরে অসহনীয় লোডশেডিং

ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর থেকে :
সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ১২:১৪ অপরাহ্ন

কুমিল্লার মুরাদনগরে অসহনীয় লোডশেডিং। প্রতিদিন গড়ে ১২ ঘন্টা থাকে না বিদ্যুৎ। অর্ধেক সময় বিদ্যুৎ ব্যবহার করলেও বিল উঠে পুরো। বিদ্যুৎ ব্যাবহার কম, বিল বেশী আসায় গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
গ্রাহকরা বলছেন, ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টার উপরে বিদ্যুৎ থাকেনা। ১২ ঘন্টা বিদ্যুতের এই লোডশেডিংয়ের মধ্যেও আগের মতো বিল আসে। বিদ্যুৎ বিল হবে ব্যবহারের উপর- যেমন ব্যবহার তেমন বিল। কিন্তু এখানে বিদ্যুৎ বিলের নামে জনগণের পকেট কাটা হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না।
ক্ষুদ্র কলকারখানা, ওর্য়াকসপ, ওয়েল্ডিং, শপিংমল ও মোবাইল ব্যাবসায়ীরা বলছেন, ‘ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ আসা-যাওয়া করায় কোন কাজই করা যাচ্ছে না। কাজের নামে কর্মচারীদের বসিয়ে বসিয়ে বেতন দিতে হচ্ছে। বিদ্যুতের সমস্যা দ্রুত সমাধান করা না গেলে ব্যবসা ছেড়ে পথে বসতে হবে। বিল নিয়েও ক্ষোভ প্রকাশ করেন, তারা বলেন, ২৪ ঘন্টার মধ্যে অর্ধেক সময় বিদ্যুৎ থাকে না। তারপরও মাস শেষে বিল আসে ষোল আনা। এটা বড় রকমের অনিয়ম ও অন্যায়।
এ ছাড়াও ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা আছেন মহা-বিপদে। চার্জের অভাবে গাড়ি চালাতে পারছেন না। এদের মধ্যে যারা ভাড়ায় গাড়ী চালিয়ে জীবিকা নির্বাহ করেন, তাঁরা মালিককে জমা দেওয়ার টাকা উঠাতে পারছেন না। ফলে তিন বেলা খেয়ে বেঁচে থাকাটাই তাঁদের জন্য এখন স্বপ্ন ।বিদ্যুৎ সার্ভিস কম কেন? বিষয়টি নিয়ে বিদ্যুৎ উপকেন্দ্র দেবপুর সূত্রে জানা যায়, দেবপুর গ্রিড উপকেন্দ্রের আওতায় ২২টি ফিডার রয়েছে। এই ফিডারগুলোর মোট চাহিদা ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু তারাঁ পাচ্ছেন মাত্র ৪০-৮০ মেগাওয়াট। যার কারণে চাহিদা মতো কোন ফিডারে বিদ্যুৎ সার্ভিস দেওয়া সম্ভব হচ্ছে না।
কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম একেএম আজাদ দৈনিক ঢাকা প্রতিদিনকে জানান, কোম্পানীগঞ্জ ও কামাল্লা সাব স্টেশনে দিনের বেলা বিদ্যুতের চাহিদা ১৪-১৫ মেগাওয়াট আর রাতে ২০ মেগাওয়াট। কিন্তু আমরা সর্বসাকুল্যে বিদ্যুৎ পাচ্ছি ৬-৭ মেগাওয়াট। আমরা শুধু বন্টনকারী, যা পাই তাই সমানভাবে ১২টি ফিডারে ভাগ করে দেই। বিল বেশি আসার কথায় তিনি বলেন, গ্রাহক যেমন ব্যবহার করেন তেমনই বিল আসে। #

 


এই বিভাগের আরো খবর