সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কায়কোবাদের মনোনয়নপত্র দাখিল

এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা)
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৩ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ তার মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে দাখিল করেছেন।

আজ সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) দুপুর ৩টায় তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মুরাদনগর উপজেলার কবি নজরুল মিলনায়তনে উপস্থিত হন এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে মনোনয়নপত্র দাখিল করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেদারুল ইসলাম নির্বাচনী বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম তদারকি করেন। মনোনয়নপত্র দাখিলের পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

মনোনয়নপত্র দাখিলকালে আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সঙ্গে উপস্থিত ছিলেন তার ছোট ভাই কাজী শাহ আরফিন ও জুন্নুন বশরি। আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন।

মনোনয়ন ফরম জমা শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, সকল কিছুর মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ যেহেতু জালিম হাসিনাকে বিদায় করছে আমাদেরকেও বিজয় দান করবে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশ ঠিক আছে। নির্বাচন কমিশন তাদের প্রতিশ্রুতি রেখেছে আশাকরি এভাবেই তারা জাতিকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। তবে একটি ইসলামি দলের লোকেরা ফেইক আইডি, পেজ খুলে অপপ্রচার ও কুৎসা রটাচ্ছে এটি দুঃখজনক। ইসলামী দলগুলো থেকে এমন কর্মকাণ্ড আমরা আশাকরি না। সাংবাদিকরা জাতির বিবেক। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি সহায়ক।

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও ৫ বারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে দেখে উপজেলা পরিষদের সামনে জনতার ঢল নামলে নেতাকর্মী ও জনতাকে সরিয়ে দেন কায়কোবাদ। তিনি সকলকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর