শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

খামারিদের দুধের দাম বৃদ্ধির দাবীতে মিল্কভিটার সামনে মানববন্ধন ১০ দিনের আলটিমেটাম

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৮:২১ অপরাহ্ন

দেশের সর্ববৃহৎ সমবায় ভিত্তিক প্রতিষ্ঠান বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিঃ মিল্কভিটার খামারীদের উৎপাদিত দুধের দাম প্রতি লিটারে ১০ টাকা বৃদ্ধি না করলে পুরোপুরি দুধ সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে সমবায়ীরা। আজ বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকাল ১১টায় বাঘাবাড়ি মিল্কভিটার প্রধান ফটকের সামনে মানবন্ধন থেকে এ ঘোষণা দেন প্রাথমিক সমবায় সমিতির নেতৃবৃন্দ।

মানবন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিঃ মিল্কভিটার সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, রেশমবাড়ি প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান মোঃ এনামুল হক নয়ন, পোতাজিয়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান আব্দুর রউফ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট বিদায় হলেও ফ্যাসিস্টরা রয়ে গেছে মিল্কভিটায়। একারনেই নানা অযুহাতে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করলেও প্রাথমিক সমবায়ীদের দুধের দাম দিচ্ছে ৪৫-৫০ টাকা মাত্র। অথচ এই দুধই তারা বিক্রি করছে ১০০ টাকা লিটার। এদিকে ক্রমাগত ভাবে গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় দুধ উৎপাদনে খরচ বাড়ছে প্রতিনিয়ত। অপরদিকে প্রান্তিক খামারিদের দুধের দাম থেকে প্রতিলিটারে ৬০ পয়সা করে গবাদীপশুর জাত উন্নতকরন এবং চিকিৎসা বাবদ মিল্কভিটা কেটে রাখলেও সেসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তারা। সেইসাথে মিল্কভিটার শেয়ার বাবদ প্রতিলিটারে ৪০ পয়সা করে রাখলেও সেসবের কোট সার্টিফিকেট দিচ্ছে না কতৃপক্ষ। এরফলে মিল্কভিটায় দুধ সর্বরাহে আগ্রহ কমছে প্রান্তিক খামারিদের।

সিরাজগঞ্জ-পাবনা মিল্কশেড এড়িয়ায় প্রতিদিন ২ থেকে আড়াই লাখ লিটার দুধ উৎপাদন হলেও মিল্কভিটায় দুধ সর্বরাহ হচ্ছে মাত্র ২০ হাজার লিটার। এরফলে মিল্কভিটা আজ ধ্বংসের মুখোমুখি হয়েছে।এসময় বক্তারা ১০ দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, প্রতি লিটার দুধে ১০ টাকা বৃদ্ধি না করা হলে মিল্কভিটায় পুরোপুরি দুধ সর্বরাহ বন্ধ করে দেওয়া হবে। মানবন্ধন শেষে বাঘাবাড়ি বড়াল সেতুর উত্তর পাশে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বিক্ষোভ মিছিল করে প্রাথমিক সমবায় সমিতির সদস্যরা।


এই বিভাগের আরো খবর