শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি বন্দরে আদালতের আদেশ অমান্য করে দেওয়াল নির্মান,বন্ধ করে দিয়েছে পুলিশ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ভাদুঘর যুবকদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল প্রস্তাবিত সুন্দরবন জেলা ৪৪ বছরেও হয়নি বাস্তবায়ন সাতক্ষীরায় জোরপুর্বক দোকান ঘর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটে বিজিবি’র বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাবিবুল ইসলাম হাবিব আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত কবে মাংস খেয়েছেন মনে করতে পারেন না, ক্যান্সার আক্রান্ত জাহানারা বেগম সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু মতলব উত্তরে যুবদলের আনন্দ মিছিল, মিষ্টিমুখে উদযাপন কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি

খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টাকালে আটক যুবককে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৫:৪০ অপরাহ্ন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টাকালে আটক যুবককে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। পাঁচ দিনের রিমান্ড চেয়ে আজ রোববার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

গত শনিবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে সন্দেহভাজন হিসেবে সুজন (৩৪) নামের ওই যুবককে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাঁকে ভাটারা থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, সুজনের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার চর চাঁদপুরে। তিনি বেকার।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম রবিবার (২৪ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে বলেন, সুজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় (সন্দেহজনক) গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তিনি কেন এভারকেয়ার হাসপাতালে এলেন এবং কেনই–বা তিনি খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা করছিলেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভী আহমেদ বলেছেন, গতকাল (শনিবার) খালেদা জিয়ার কেবিনে অপরিচিত ও সন্দেহভাজন যুবকের প্রবেশের চেষ্টা গভীর উদ্বেগজনক। হাসপাতালের মতো নিরাপদ জায়গায় থাকলেও তাঁর (খালেদা জিয়া) নিরাপত্তা কেন এত দুর্বল রাখা হয়েছে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন এই নেতা।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ৯ আগস্ট থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসকেরা জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। তবে তাঁকে এখনো চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হচ্ছে।


এই বিভাগের আরো খবর