শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

গণপিটুনির শিকার সাবেক এমপি আজিজ আরেক মামলায় কারাগারে

জেবুন্নেছা ইয়াসমিন-সিরাজগঞ্জ
বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৬:৫২ অপরাহ্ন

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সদ্য কারামুক্ত সাবেক এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজকে জেলগেট থেকে ধরে মারধর করে থানায় সোপর্দ করার পর আরেকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবারও কারাগারে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ আদালতের কোর্ট পরিদর্শক আব্দুল হাই বলেন, বুধবার (৯ এপ্রিল) দুপুরে সাবেক এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজকে তাড়াশ আমলী আদালতে হাজির করা হয়। পরে বিচারক গোলাম ওমর ফারুক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

তিনি আরো বলেন, ‘তাকে ২০২৪ সালের ৪ আগস্ট তাড়াশ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপরে হামলা ও মারধরের ঘটনায় দায়ের হওয়া একটি নাশকতার মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো
এর আগে হাইকোর্ট থেকে একটি হত্যা চেষ্টা মামলায় জামিন পান সাবেক এমপি ডা. আব্দুল আজিজ। গতকাল মঙ্গলবার বিকেলে এ সংক্রান্ত আদেশের কাগজপত্র সিরাজগঞ্জ কারাগারে আসে বলেও জানান তিনি।

সিরাজগঞ্জ কারাগারের সুপার এস. এম কামরুল হুদা বলেন, ‘জামিনের নথিপত্র যাচাই-বাছাই শেষে মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে সাবেক এমপি ডা. আব্দুল আজিজকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর কারাগারের সামনের রাস্তা থেকে ছাত্র-জনতা তাকে ধরে নিয়ে যায় বলে শুনেছি।

সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘মঙ্গলবার রাত ৯টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা সাবেক এমপি ডা. আব্দুল আজিজকে সদর থানায় সোপর্দ করেন। এরপর তাড়াশ থানার একটি নাশকতার মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।’

এদিকে, সাবেক এমপি ডা. আব্দুল আজিজ জামিনে মুক্ত হওয়ার প্রতিবাদে তাড়াশ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। এ ছাড়াও সিরাজগঞ্জ সদর থানার সামনে মঙ্গলবার রাতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলা বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলে বিএনপির নেতাকর্মীরা জামিন পেলেও জেলগেট থেকে শোন অ্যারেস্ট করে পুনরায় কারাবন্দি করা হত। অথচ আওয়ামী লীগের ফ্যাসিস্ট এমপিরা জামিন পাওয়ার পর প্রশাসন তা করছে না। এসব এমপিরা জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরতে পারলে আবারও সরকার বিরোধী নানা ষড়যন্ত্র করবে এবং রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করে তুলবে বলে আমরা আশংকা করছি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মুনতাসির মেহেদী হাসান বলেন, ‘মঙ্গলবার বিকেলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারি সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এরপর সিরাজগঞ্জ কারাগারের সামনে গিয়ে জেল সুপারের সঙ্গে মোবাইলে কথা বলে বিষয়টি নিশ্চিত হই

গত ৪ ফেব্রুয়ারি রাজধানীর বাংলা মোটর এলাকার পদ্মা জেনারেল হাসপাতাল থেকে র‌্যাব সদস্যরা সাবেক এমপি ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার করেন। এরপর ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর তাড়াশ থানায় ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে দায়ের করা হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। এ মামলায় সাবেক এমপি আজিজসহ আওয়ামী লীগের ৯৯জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলার ঘটনায় এ মামলা করা হয়েছিল।


এই বিভাগের আরো খবর