ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী, জেলা দক্ষিণ বিএনপির সদস্য ও সাবেক যুগ্ন আহবায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু’র পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ-আল- মামুন এর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার সমর্থিত দলীয় নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আতিকুর ইসলাম বাবুল, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য মোসাদ্দেক হোসেন মানিক,রেজাউল সিদ্দিকী খোকন ও মোঃ নুরুজ্জামান , উপজেলা মৎস্য জীবি দলের সাবেক আহবায়ক লোকমান হোসেন, উপজেলা বি এন পি নেতা সৈয়দ কামাল হোসেন।