মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

গৃহায়ণের কর্মচারী ইউনিয়নের নেতার বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ৭:২২ অপরাহ্ন

জাল-জালিয়াতি ও প্রতারণার অভিযোগে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের রাজশাহী সার্কেলের উচ্চমান সহকারী এবং জাতীয় গৃহায়ণের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০০৭ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে অদ্যাবধি অজ্ঞাতনামা আসামিদের সঙ্গে যোগসাজশে অসদাচরণ, বিশ্বাসভঙ্গ, জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করেন। সেই ভুয়া কাগজপত্রকে খাঁটি হিসেবে ব্যবহার করে সরকারি চাকরি গ্রহণ করে সরকারি অর্থ আত্মসাৎ করে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ এবং ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

দুদকের অনুসন্ধানে জানা যায়, জাতীয় গৃহায়ণের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ও রাজশাহী সার্কেলের উচ্চমান সহকারী মো. দেলোয়ার হোসেন প্রথমে সাত-আট বছর ভাউচার ভিত্তিক পাম্প অপারেটর হিসেবে রাজধানীর মোহাম্মদপুরে গৃহায়ণের একটি পানির পাম্পে চাকরি করতেন। পরে একই নামে এইচএসসির জাল সনদ সংগ্রহ ও দাখিল করে হিসাব সহকারী হিসেবে ২০০৭ সালের ১৯ ফেব্রুয়ারিতে স্থায়ী চাকরিতে যোগ দেন। ২০০৯ সাল থেকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান নিয়াজ উদ্দিন মিয়ার মাধ্যমে ভূমি শাখায় অফিস সহকারী পদে দায়িত্ব পালন শুরু করেন। তখন থেকে মোহাম্মদপুর, মিরপুর এবং চট্টগ্রাম এলাকা সম্পূর্ণ জুরিসডিকশনের দায়িত্ব পালন করেন। এ দায়িত্ব পালনের এরিয়া অন্য সহকর্মীদের চেয়ে ১০ থেকে ১৫ গুণ বেশি।

এজাহারে আরও বলা হয়, খন্দকার আখতারুজ্জামান জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালীন পদোন্নতি কমিটির মিটিং ছাড়াই মো. দেলোয়ার হোসেন চাপ দিয়ে হিসাব সহকারী পদ থেকে ট্র্যাক পরিবর্তন করে উচ্চমান সহকারী পদ দখল করেন। মো. দেলোয়ার হোসেন লালমাটিয়ার ডুপ্লেক্স ফ্ল্যাটে বসবাস করলেও, তার নামে সরকারি বরাদ্দ করা কোয়ার্টারটি ভাড়া দিয়ে রেখেছেন। মোহাম্মদপুরে সব ঝামেলাপূর্ণ প্লটগুলোর জালিয়াতি কর্মকাণ্ড দেলোয়ারের একক হাতে করার কারণে কেউ কিছু বলতে পারেন না। এভাবে শেয়ারে গড়ে তুলেছেন মোহাম্মদপুর এলাকার ডেভেলপার কোম্পানি এইচআই টেকনোলজি।

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের হিসাব সহকারী মো. আশরাফুল ভূমি শাখায় কাজ করার লোভে মো. দেলোয়ার হোসেনের অফিস সহকারীর দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ঢাকার লালমাটিয়া এবং দেশের বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক প্লটের দায়িত্ব পালন করে আসছিলেন। মালেকিন নাসির হিসাব সহকারী হয়েও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ভূমি শাখার কাজ করার লোভে গত ১৬ বছর অফিস সহকারীর দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি আগে পুনর্বাসনের প্লটের দায়িত্ব পালন করতেন।


এই বিভাগের আরো খবর