মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

গ্রামীণ মৎস্য প্রকল্পে ডাকাতি, চারজনকে পুলিশে সোপর্দ

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১০:১০ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন অপরাধ ও দূর্নীতি ডেস্ক : কক্সবাজারের চকরিয়ায় অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের চিংড়ি ও মৎস্য প্রকল্পে ডাকাতির ঘটনায় চারজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে লুট করা একাধিক মোবাইল, মাছসহ বিভিন্ন মালামালও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেল ৩টার দিকে চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনা এলাকা থেকে তাদের আটক করে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

এই ঘটনায় গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের পক্ষে এক কর্মচারী বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশন পরিচালিত ৩০০ একর বিশিষ্ট এই চিংড়ি ঘের বা মৎস্য প্রকল্পের অবস্থান সাহারবিল ইউনিয়নের রামপুর মৌজায়। গতকাল বুধবার ভোররাত আড়াইটার দিকে এই প্রকল্পে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের মারধরে চারজন কর্মচারী আহত হয়েছেন বলেও দাবি করা হয়।

পুলিশের কাছে সোপর্দ করা ডাকাতেরা হলেন- চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনা এলাকার শামসুল আলমের ছেলে সাখাওয়াত হোসেন (২৮), একই এলাকার ছৈয়দ আহমদের ছেলে আকতার হোসেন (২৭), আবুল হাসেমের ছেলে মোহাম্মদ রাসেল (২৮) ও সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকার মোহাম্মদ লালুর ছেলে আবুল হাসেম (২৬)।

এদিকে পুলিশের কাছে সোপর্দ করার আগে স্থানীয় জনতার উপস্থিতিতে আটককৃত ডাকাতেরা গণমাধ্যমের কাছে দাবি করেছে, গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের মোজাম্মেল নামের এক পুরনো কর্মচারীর সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। মূলত তার (মোজাম্মেল) কাছ থেকে অভয় পেয়েই সাত সদস্যের একদল ডাকাত প্রকল্পের মৎস্য আড়তে এবং কর্মকর্তা-কর্মচারীদের কক্ষে হানা দিয়ে লুটপাট চালায়।

গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের তালিকাভুক্ত মৎস্য বেপারী আবদুল হামিদ বলেন, ‌‘বুধবার ভোররাতে ডাকাতি সংঘটিত হওয়ার পর ফাউন্ডেশনের খামার ব্যবস্থাপক উৎপল কান্তি চৌধুরী তাকে জানান।

এর পর ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্তসহ তাদের ধরতে তৎপরতা শুরু করি। অবশেষে বৃহস্পতিবার সারাদিন পাঁচজনকে আটক করি। তন্মধ্যে মহিউদ্দিন নামের একজন পালিয়ে যেতে সক্ষম হলেও ধৃত চারজনকে পুলিশের কাছে সোপর্দ করি।’

মৎস্য ব্যাপারী আমির হোসেন আরো বলেন, আটকরা সবাই ডাকাতির সাথে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছে। এ সময় তারা লুট করা দুটি মোবাইল ফোন, বেশকিছু মাছসহ অন্যান্য মালামাল ফেরত দেয়।’

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের খামারে ডাকাতির ঘটনায় জড়িত সাতজনের মধ্য থেকে চারজনকে স্থানীয় জনতার সহায়তায় আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে লুণ্ঠিত কিছু মালামালও। এই ঘটনায় ফাউন্ডেশনের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে মামলা রুজু করা হবে এবং বাকি আসামিদেরও আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর