সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার  কিশোরগঞ্জে মহিলা মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউপি – দবরসস্তা-মলঙ্গী খাল (১০ কি:মি:) প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধন কাউখালী কাচাঁ নদীর তীরে পরিত্যক্ত চরে কোটি টাকার তরমুজ চাষ ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু সালথায় পরকীয়া করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার এএসআই সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‌্যাবের হাতে আটক চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুনামগঞ্জে বজ্রপাতের আঘাত: ধান কাটার মৌসুমে শোকের ছায়া অস্তিত্বের সংকটে মনাই: ড্রেজিংয়ের প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের বিএনপি নেতার ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ চাল বিতরণে অনিয়ম, পাইকগাছায় কার্ডপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ ফুলপুরে ১০২ পিস ইয়াবাসহ আটক

চিনির মূল্য মণপ্রতি ৬০ টাকা কমেছে

চট্টগ্রাম প্রতিনিধি
বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৭:৫৬ অপরাহ্ন

চিনির বাজারে আমদানি শুল্ক কমানোর সরকারি সিদ্ধান্তের ইতিবাচক প্রভাব পড়েছে। গত তিন দিনে মণ প্রতি ৬০ টাকা কমেছে চিনির মূল্য।

চট্টগ্রামের খাতুনগঞ্জের চিনি ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে গত কয়েক মাসে ধারাবাহিকভাবে বেড়ে চলছিল চিনির দাম। আসন্ন রমজানে এ মূল্য আরো বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল। এর প্রেক্ষিতে চিনির বাজারের উত্তাপ কমাতে সরকার আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয়। গত ২৯ জানুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার চিনি আমদানিতে শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করে। এতে বলা হয়, হ্রাসকৃত শুল্কের এই সুবিধা আগামী ৩০ মে পর্যন্ত বলবৎ থাকবে। এছাড়া প্রতি টন অপরিশোধিত চিনি আমদানিতে তিন হাজার টাকা ও পরিশোধিত চিনি আমদানিতে ছয় হাজার টাকা আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়।

বৃহস্পতিবার (২ মার্চ) খাতুনগঞ্জের পাইকারি বাজারের শীর্ষ ব্যবসায়ী আলমগীর মোহাম্মদ পারভেজ বলেন, ‘আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেড়ে যাওয়ার প্রভাব আমাদের দেশেও পড়ে। এর প্রেক্ষিতে দেশীয় বাজারে চিনির মূল্য ক্রমে বাড়ছিল। কিন্তু পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের কথা চিন্তা করে সরকার চিনির আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করে। সরকারের এ সিদ্ধান্তের ইতিবাচক প্রভাব দ্রুত বাজারে পড়ে। গত রোববার চিনি মণপ্রতি ৩ হাজার ৯৫০ টাকা বিক্রি হয়েছে। শুল্ক হ্রাসের পর গত তিনদিনে পর্যায়ক্রমে কমে আজ মণপ্রতি ৩ হাজার ৮৯০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে মণপ্রতি ৬০ টাকা কমেছে।’

আলমগীর পারভেজ আরো বলেন, তবে সুগার মিলগুলো যদি চিনি সরবরাহ স্বাভাবিক না রাখে, তবে বাজার আবার অস্থির হয়ে উঠতে পারে। ঢাকার চারটি সুগার মিলের মধ্যে একমাত্র ফ্রেশ তাদের সরবরাহ অব্যাহত রেখেছে। অপর তিনটি মিল- সিটি, ইগলু ও দেশবন্ধু চিনি সরবরাহ বন্ধ রেখেছে। চট্টগ্রামের একমাত্র এস আলম সুগার মিলের সরবরাহ যথেষ্ট ভালো রয়েছে। এ অবস্থায় সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে তদারকির উদ্যোগ নেয়া যেতে পারে।

খাতুনগঞ্জের চিনির আড়তদাররা জানান, খাতুনগঞ্জের ব্যবসায়ীরা পণ্য বেচাকেনায় নিজস্ব কিছু প্রথা অনুসরণ করেন। এর মধ্যে অন্যতম হচ্ছে- ডেলিভারি অর্ডার (ডিও) স্লিপ। চিনি কিংবা অন্য কোনো পণ্য পাইকার অথবা মিল থেকে কেনাবেচায় সুবিধাজনক সময়ে অগ্রিম ডিও কিনে নেন ব্যবসায়ীরা। আবার বাজার বুঝে সুযোগমতো পণ্য সরবরাহ না নিয়েই এ ডিও বিক্রি করে দেন। ক্ষেত্র বিশেষে একটি ডিও দুই/তিন হাত ঘুরে পণ্য সরবরাহ পায়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, এবার রমজানের বেশ আগে থেকে সরকার নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজারের ওপর সজাগ দৃষ্টি রেখেছে। কোথাও সমস্যা দেখা গেলে তাৎক্ষণিক ওই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিচ্ছে। নিয়মিত মনিটরিং ও কাউন্সেলিং হচ্ছে। ফলে এবার রমজানে বাজার অস্থির করার তেমন সুযোগ পাবে না অসাধু চক্র।


এই বিভাগের আরো খবর