সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

জনগণের কষ্টার্জিত অর্থ যথাযথভাবে ব্যয় করার ক্ষেত্রে সকলের সতর্কতা অবলম্বন করা উচিত – পরিকল্পনামন্ত্রী

রফিকুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ)
বুধবার, ১০ জুলাই, ২০২৪, ৯:৪৮ অপরাহ্ন

মাননীয় পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম (আরসিডিএস, পিএসসি (অব.) এমপি বুধবার (১০ জুলাই) বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ পরিদর্শন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরিকল্পনা মন্ত্রী দেশের জনগণের কষ্টার্জিত অর্থ যথাযথভাবে ব্যয় করার ক্ষেত্রে সকলের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিৎ বলে অভিমত ব্যক্ত করেন।

তিনি প্রতিটি প্রকল্প যথাসময়ে সম্পন্ন করা এবং ব্যয় বৃদ্ধি যাতে না হয় সেদিকে সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন। পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্পের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে বাস্তবায়ন পরিবীণ ও মূল্যায়ন বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রী আরও বলেন, যতগুলো প্রকল্প শেষ হয়েছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ-কে সে-সমস্ত প্রকল্প বাস্তবায়নে কতদিন লেগেছে, প্রকল্পের সংশোধন, ব্যয় বৃদ্ধি প্রভৃতি বিষয় সহ বিস্তারিত পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করতে নির্দেশনা দেয়া হয়েছে। এসকল মূল্যায়ন প্রতিবেদনের উপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, এর উপর ভবিষ্যৎ কর্মপন্থা অনেকাংশে নির্ভরশীল।

এসকল প্রতিবেদনের ভিত্তিতেই ভবিষ্যৎ প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের করার ক্ষেত্রে অনেক বিষয় বিবেচনায় নেওয়া হবে। মন্ত্রী এ বিষয়ে সচিত্র অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রস্তত করার বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন। পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম বৈশ্বিক বাজারে ডলারের মূল্য বৃদ্ধি, ভুমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা প্রভৃতি কারনে প্রকল্প যথাসময়ে সম্পন্ন না হওয়া এবং ব্যয় বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করে বলেন, এসকল চ্যালেঞ্জ থাকবেই এবং সেগুলো বিবেচনা করেই প্রকল্প প্রণয়ন করতে হবে এবং যথাসময়ে প্রকল্প সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

তিনি জনস্ম্পৃক্ততা ও জনকল্যাণ নিশ্চিত করনার্থে অগ্রাধিকারমূলক প্রকল্প বাছাই ও বাস্তবায়নের উপর নজর রাখার পরামর্শ প্রদান করেন। উক্ত মতবিনিময় সভায় পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম অনলাইন টেন্ডার প্রক্রিয়া (ই-জিপি) সম্পর্কে বিস্তারিত খোজ-খবর নেন এবং এর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেষ্ট থাকার নির্দেশনা প্রদান করেন। এসময় মতবিনিময় সভায় বাস্তবায়ন পরিবীণ ও মূল্যায়ন বিভাগের সচিব সহ সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর