সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

জনরোষের মুখে পরিষদে যেতে পারছেন না জামালপুর সদরের ১৫ টি ইউনিয়নের ৬ চেয়ারম্যান

ফরিদুল ইসলাম, জামালপুর
সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৬:১৭ অপরাহ্ন

জনরোষের মুখে পরিষদে যেতে পারছেন না জামালপুরের সদর উপজেলা ইউনিয়নের চেয়ারম্যান। অনেক জায়গায় চেয়ারম্যানের অপসারণের দাবিতে চলছে বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন। আবার এলাকায় থেকেও নিরাপত্তার অভাবে পরিষদে ঢুকতে না পেরে কোনো কোনো চেয়ারম্যান বাড়ি থেকেই করছেন দাপ্তরিক কাজকর্ম। ফলে পরিষদে গিয়ে কাঙ্ক্ষিত নাগরিক সেবা পাচ্ছেন না ওই সব ইউনিয়নের মানুষ।

গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে হন বেশির ভাগ চেয়ারম্যান। তারা সবাই ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের পদ-পদবিধারী। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকেই অনেক ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান মেম্বারদের বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। প্রাণভয়ে গা-ঢাকা দেন অনেকেই। এতে স্থবির হয়ে পড়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম।

জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই এলাকা ছেড়েছেন, জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সাইফুল ইসলাম খান সোহেল, শরিফপুর ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, শ্রীপুর ইউপি চেয়ারম্যান আজিজুল হক ফনী, তিতপল্লা ইউপি চেয়ারম্যান আওয়ামীলাগের নেতা আজিজুলর রহমান , দিগপাইত ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, রশিদপুর ইউপি চেয়ারম্যান ফজলুল হক।

সদর উপজেলার তিতপল্লা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, ৫ আগস্টের প্রেক্ষাপটের পর থেকে একটি দলের লোকজন তাঁকে পরিষদে ঢুকতে দিচ্ছে না। ফলে তিনি বিসিকের তাঁর ব্যবসায়ী অফিস থেকেই পরিষদের কাজকর্ম করছেন।

শরিফপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলম বলেন, একটি দলের কর্মী-সমর্থকরা ইউনিয়ন পরিষদ ও বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে। পুড়িয়ে দিয়েছে তাঁর গাড়িটিও। এখন তাঁকে পরিষদেও ঢুকতে বাধা দিচ্ছে। বাসা থেকেই পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের টিকিটে নির্বাচিত এসব চেয়ারম্যান ছিলেন অত্যন্ত দাপুটে। আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে জনরোষের ভয়ে তারাও এলাকা ছেড়েছেন রাতারাতি। পলাতক চেয়ারম্যানদের অপসারণের দাবিতে প্রায় প্রতিদিনই এলাকায় চলছে বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন বলেন, দুর্নীতিবাজ কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। তাঁর কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী তাঁর অপসারণের দাবিতে লাগাতার আন্দোলন করছে। জামালপুর জেলা প্রশাসক শফিউর রহমান বলেন, যেসব চেয়ারম্যান পরিষদে অনুপস্থিত বা যেতে পারছেন না, সেখানে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হবে। সেটি না হলে পরে যে কোনো সরকারি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হতে পারে।

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, সার্বক্ষণিক পুলিশ ও সেনাবাহিনী দিয়ে তো ইউনিয়ন পরিষদ পরিচালনা করা সম্ভব নয়। জনপ্রতিনিধিদের জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকেই কাজ করতে হবে।


এই বিভাগের আরো খবর