শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে জাহানারা উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ জেলা চ্যাম্পিয়ন

জেবুন্নেছা ইয়াসমিন, সিরাজগঞ্জ
মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৪:০০ অপরাহ্ন

মঙ্গলবার সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় জাহানারা উচ্চ বিদ্যালয় ৭ উইকেটে বহুমুখী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হয়।

নির্ধারিত ৫০ ওভারের খেলায় সকালে জাহানারা উচ্চ বিদ্যালয় টসে জয় লাভ করে বহুমুখী উচ্চ বিদ্যালয়কে ব্যাটিং এ আমন্ত্রণ জানায়। বহুমুখী উচ্চ বিদ্যালয় ২৭ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে। জবাবে জাহানারা উচ্চ বিদ্যালয় ১৬ ওভার ৩ বল মোকাবিলা করে ৩ উইকেটের বিনিময়ে ১০৪ রান করে বিজয় লাভ করে। জাহানারা উচ্চ বিদ্যালয়ের বোলার রোমেল ৫ টি উইকেট লাভ করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। খেলা পরিচালনা করেন বিসিবি আম্পায়ার আব্দুল্লাহ আল মামুন ও আপেল মাহমুদ। স্কোরার মোঃ শান্ত ও মোঃ হাবিব।

ফাইনাল খেলা শেষে উভয় দলের মধ্যে টফি বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায়। জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মোঃ নুরে এলাহীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য মির্জা মোস্তফা জামান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সচিব মোঃ রেজাউল করিম,জাহানারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সানোয়ার হোসেন,শরীর চর্চা শিক্ষক মোঃ জহুরুল ইসলাম,বহুমুখী উচ্চবিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষিকা শ্রীমতি নন্দিতা দাস,ক্রীড়া সংগঠক অধ্যাপক আব্দুল মমিন সরকার,আল আমিন সেখ,সাবেক পৌর কাউন্সিলর মোঃ আলমগীর হোসেন।ধারা বর্ণনায় ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ।


এই বিভাগের আরো খবর