সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা

জামায়েতে ইসলাম ক্ষমতা আসলে জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠন করা হবে: কেন্দ্রীয় শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

রফিকুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ)
রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন

১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইলে আজ রবিবার (৮ ফেব্রুয়ারি)চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ১১দলীয় ঐক্য জোটের ফুলকপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “জামায়েতে ইসলাম ক্ষমতা আসলে জনগণের জবাবদিহিতামুলক রাষ্ট্র গঠন করা হবে।

১২ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের ভোটে জামায়েতে ইসলাম সরকার গঠন করলে জনগণের কাছে এমপি-মন্ত্রীরা পাই টু পাই হিসাব দিতে বাধ্য থাকবে। ইতিমধ্যে বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে ছাত্রশিবিরের নেতারা নির্বাচিত হওয়ার পর কোন গাড়ীও হয় নাই, বাড়িও হয় নাই ও নতুন কাপড়ও বদলায় নাই, আর এটাই হচ্ছে বাংলাদেশে জামায়েতে ইসলামীর চিত্র। অথচ যারা ক্ষমতায় গেছে, তারাই বারবার দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আরেকজন ফ্যাসিবাদীত্ব সরকার গঠন করার কারণে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছে। আর কোন ফ্যাসিবাদ ও দুর্নীতিবাজকে ক্ষমতায় বসানো যাবে না।

তাই আপনারা (জনগণ) সতর্ক থাকুন। তাই দূর্নীতিমূক্ত, বৈষম্যমুক্ত ও ইনসাফের বাংলাদেশ গড়তে জামায়েত ইসলামের দাড়িপাল্লা বা সমর্থিত প্রার্থীর ফুলকপির প্রতীককে বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করুন। নান্দাইল আসনের প্রার্থী এড. আনোয়ারুল ইসলাম চাঁন ভাই ভালোলোক, আপনারা তাকে ভালো করে চিনেন ও জানেন। আগামীর বাংলাদেশ গড়তে আপনারা চাঁন ভাইকে ফুলকপি মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের খাদেম হিসাবে কাজ করার সুযোগ দান করবেন, ইনশাল্লাহ।

নান্দাইল উপজেলা জামায়েতে ইসলামীর নায়েবে আমীর কাজী শামসুদ্দিনের সভাপতিত্বে ও সাবেক সেক্রেটারি নুরুল আমীন, ভারপ্রাপ্ত সেক্রেটারী মাও. হাবিবুর রহমানের যৌথ সঞ্চালনায় নির্বাচনী জনসভায় আরো বক্তব্য রাখেন নান্দাইল আসনে জামায়াত সমর্থিত ফুলকপি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এড. আনোয়ারুল ইসলাম চাঁন, বাংলাদেশ খেলাফত মজলিস নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতি মাও. শামছুল ইসলাম রহমানি, মুফতি আরিফ আব্দুল্লাহ, মুস্তাফিজুর রহমান মোস্তাক, মাও. খাইরুল ইসলাম, নুরুল আমিন, যুব পরিষদ নেতা আরিফ খান, ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম হামীম প্রমুখ।

সংসদ সদস্য প্রার্থী এড. আনোয়ারুল ইসলাম চান তাঁর বক্তব্যে বলেন, ১২ই ফেব্রুয়ারি ফুলকপি প্রতীক ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে দেশে নজিরবিহীন জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করবো। আপনারা হবেন এমপি, আর আমি হবো আপনাদের পাহাড়াদার। নান্দাইলের রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি সহ যত প্রকার উন্নয়ন করা হবে, তাঁর সুনির্দিষ্ট তালিকা জনগণের সামনে প্রকাশ করা হবে। আমি জীবন দিয়ে হলেও মানুষের উন্নয়নে কাজ করে যাবো। ইনশাল্লাহ, নান্দাইলের রাজনীতি বাংলাদেশের মানুষ অনুকরণ করবে।


এই বিভাগের আরো খবর