‘গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘প্লাটিনাম জুবিলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে উদযাপিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষ্যে আজ সকালে জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদ, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মৃত্যুবরণকারী সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় উপস্হিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু সহ দলীয় নেতৃবৃন্দ।