সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

জামালপুরে জেলা কারাগার কয়েদিদের পালানোর চেষ্টা,গোলাগুলি ও অগ্নিসংযোগ

ফরিদুল ইসলাম,জামালপুর
বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৮:১৩ অপরাহ্ন

জামালপুরে জেলা কারাগারের ফটক ভেঙে কয়েদিরা পালানোর চেষ্টা কারায় ব্যাপক গোলাগুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সংলগ্ন জেলা কারাগারে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার সময় বন্দিরা কারাগারের ভেতরের ফটক ভেঙে বের হওয়ার চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কারারক্ষীরা গোলাগুলি শুরু করেন। মুহুর্মুহু গুলির শব্দে পাশর্^বর্তী জেলা প্রশাসকের কার্যালয়সহ শহরজুুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় তিন ঘন্টা থেমে থেমে ব্যাপক গোলাগুলি হয়। গোলাগুলির এক পর্যায়ে কারাগারের অভ্যন্তরে অগ্নিসংযোগ করে কয়েদিরা। আগুনের ধোয়ায় পুরো কারাগার এলাকা ছেয়ে যায়। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা কারাগারের চারপাশ ঘিরে ফেলে। এ সময় কারাগারের ভেতর থেকে কয়েদীরা বাঁচাও বাঁচাও বলে তাদের আর্তনাদের শব্দ শুনতে পাওয়া যায়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানো শুরু করে। সেনাবাহিনীর সদস্যরা এ সময় মাইকিং করে কয়েদিদের শান্ত থাকা ও পালিয়ে না যাওয়ার জন্য আহবান জানায়। জামালপুর জেলা কারাগারে আট শতাধিক কয়েদি বন্দি অবস্থায় রয়েছে। এ ঘটনায় তিন কারারক্ষী আহত হয়েছেন, আহতরা হলো- রুকনুজ্জামান (৫০), সাদেকুজ্জামান সাদেক আলী (৪৫) ও জাহিদুল ইসলাম (৪১)। আহত কারারক্ষীদের জামালপুর জেনারেল হাসাপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তবে আরও কোন কারারক্ষী বা কয়েদিদের হতাহতের খবর পাওয়া যায়নি। তাছাড়াও কোন বন্দি পালিয়েছে কিনা তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

এ ব্যাপারে জেলার আবু ফাত্তাহকে ফোন করা হলে অন্য কেউ একজন ফোন ধরে বলেন, আপনি যাকে ফোন করেছেন তাকে এই মুহুর্তে দেয়া যাবে না। এই কথা বলে ওই ব্যাক্তি ফোন রেখে দেন।
এ ব্যাপারে জেল সুপার চলতি দায়িত্বত ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কারাগারের ভেতর গোলগুলির শব্দ শোনা যাচ্ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি


এই বিভাগের আরো খবর