সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

জামালপুরে পুলিশেরা কর্মস্থলে ফেরায় ফুলেল শুভেচ্ছা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও যুব দল

ফরিদুল ইসলাম ,জামালপুর
সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৭:৩৬ অপরাহ্ন

জামালপুরে কর্মস্থলে ফেরায় পুলিশকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল। এ সময় পুলিশ লাইন্স, পুলিশ ড্রাইভিং ট্রেনিং সেন্টার ও ম্যাপ পেপার মিল এলাকায় রাস্তার দুই ধারে ময়লা-আবর্জনা অপসারণ করে তারা।

আজ সোমবার (১২ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত ওই এলাকায় চলে এই কার্যক্রম। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যবস্থাপনায় ও জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের দিক নির্দেশনায় সড়কের দুই ধারে পরিস্কার-পরিচ্ছন্নতা শুরু করে শিক্ষার্থীরা। স্থানীয় পুলিশ লাইন্স, পুলিশ ড্রাইভিং ট্রেনিং সেন্টার ও ম্যাপ পেপার মিল এলাকায় চলে এই পরিচ্ছন্নতা কার্যক্রম। পরে শিক্ষার্থীরা পুলিশ লাইন্সের গেটে পুলিশদের চকলেট ও ফুল দিয়ে বরণ করে নেয়। এ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান ইলি। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

পরিচ্ছন্নতা কার্যক্রম ও পুলিশদের ফুল দিয়ে বরণ করার সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিয়াজুর রহমান শুভ, শাহরিয়ার জীবন, শাহরিয়ার শুভ মাহমুদুল হক সৌরভ, মিনহাজ, সোহান, স্বাধীন, আরিফুল ইসলাম, সিয়াম প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রমজান, ওলামা দলের মাওলানা শাকিলুর রহমান, জেলা ছাত্রদলের সুমন, শাকিল, রাশেদ, ইমরান, অনীক, সোহাগ, আরিফ, মৃদুল, সাইদুর, সানি, কাকন, নাহিদ, আকাশ, আবেগসহ শতাধিক শিক্ষার্থী।

শিক্ষার্থীরা জানান, নিজেদের এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। এ কাজে সবাই যদি এগিয়ে আসেন তবে পরিবেশ সুন্দর রাখা যায় সহজেই। আমরা শুরু করেছি, আশা করি সবার বোধোদয় হবে।

তারা আরও জানান, পুলিশ ভাইয়েরা আইনশৃঙ্খলা রক্ষার্থে নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। আমরা তাদের সাধুবাদ জানাই। ফুল দিয়ে তাদের বরণ করে নিলাম। ছাত্রজনতা পুলিশের পাশে আছে এবং থাকবে যাতে তাদের কাজ করা সহজতর হয়।


এই বিভাগের আরো খবর