সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

জামালপুরে মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যানের মুক্তির দাবিতে হরতাল 

ফরিদুল ইসলাম,জামালপুর
মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৯:২৫ অপরাহ্ন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুকে একটি হত্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে  ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে  সকাল থেকে হরতাল  পালন করছে চেয়ারম্যানের কর্মী সমর্থক ও স্থানীয়রা।

আজ মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ নেতাকর্মী ও সমর্থকরা সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ার জালিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে।  হরতালের কারণে  মাদারগঞ্জে সব ধরনের  দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।   রাস্তায় আন্দোলনে থাকা নেতা কর্মীরা কোন ধরনের যানবাহন চলাচল করতে দিচ্ছেন না।

আন্দোলনকারীরা জানায়, স্থানীয় সার ব্যবসায়ী নওশের  আলী  হত্যা মামলায়  মাদারগঞ্জ উপজেলা পরিষদের নব  নির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ এজাহার নামীয়  আসামী না থাকা সত্ত্বেও  পুলিশের অধিকতর তদন্তে সম্পূরক চার্জশিটে তাকে  মামলায় অভিযুক্ত করা হয়। এই মামলায় তিনি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। গত ৩০ জুন তার উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হয়। গতকাল  সোমবার জামালপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন তিনি। আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে  জেল হাজতে  প্রেরনের নির্দেশ দেন।

কি খবর ছড়িয়ে পড়ার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মাদারগঞ্জ উপজেলা।  রাতেই উপজেলা চেয়ারম্যানের নেতাকর্মী ও  সমর্থকরা জরুরী সভা ডেকে  মাদারগঞ্জে  হরতাল সহ অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের নানা কর্মসূচি  ঘোষণা করেন।   আন্দোলনকারী নেতা কর্মীরা জানান, নেতার মুক্তি না হওয়া পর্যন্ত  তাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর