সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর নির্বাচনের দাবিতে মুরাদনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা)
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০২ অপরাহ্ন

জাতীয় জুলাই সনদের ভিত্তিতে উভয় কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নির্বাচন আয়োজন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ডি.আর. সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত বিশাল মিছিলটি উপজেলা পরিষদ সড়ক পর্যন্ত শান্তিপূর্ণভাবে প্রদক্ষিণ করে।

মিছিলে অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে জাতীয় জুলাই সনদের ভিত্তিতে উভয় কক্ষে পিআর পদ্ধতির নির্বাচন জরুরি। পাশাপাশি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবী দ্রুত বাস্তবায়ন করতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, জনগণ আজ চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি এবং রাজনৈতিক সংকট থেকে উত্তরণে সময়োপযোগী সিদ্ধান্ত নিতে না পারলে দেশ অচলাবস্থার দিকে যাবে। তাই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র ও ন্যায়ের সংগ্রাম অব্যাহত থাকবে।

মিছিলে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ইউসুফ হাকিম সোহেল, উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর