শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি “নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক

টিএমজিবি সদস্যদের জন্য কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৯:০৯ অপরাহ্ন

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি), সংগঠনের সদস্য সাংবাদিকদের জন্য কনটেন্ট তৈরি বিষয়ে একটি বিশেষ কর্মশালা আয়োজন করে।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় অনুষ্ঠিত এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন জনপ্রিয় সামাজিক মাধ্যম টিকটকের কনটেন্ট টিমের সদস্যরা।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন। তিনি বলেন, ‘বিশ্বজুড়ে গণমাধ্যম শিল্প দ্রুত বদলে যাচ্ছে, যেখানে সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও উপস্থাপনায় সামাজিক যোগাযোগ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশের সংবাদকর্মীদেরও এসব মাধ্যম সম্পর্কে দক্ষতা অর্জন জরুরি, যাতে তারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকতা করতে পারেন। তিনি আরো বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে সাংবাদিকতার পরিধি বাড়াতে টিকটকের মতো মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কর্মশালার প্রশিক্ষকরা জানান টিকটকে ভালো ও সঠিক কনটেন্ট বহুগুণ কার্যকরী। কর্মশালায় টিকটকে অ্যাকাউন্ট তৈরির পদ্ধতি, কেন কনটেন্ট তৈরি করা প্রয়োজন, কীভাবে সঠিক ও উন্নত মানের কনটেন্ট তৈরি করা যায়—এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পরে সাংবাদিকদের জন্য হাতেকলমে টিকটক কনটেন্ট তৈরির প্রক্রিয়া দেখান প্রশিক্ষকরা। কর্মশালায় টিএমজিবির সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী সাংবাদিকরা এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর