শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

ট্যাংকলরি নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানে : পা বিচ্ছিন্নসহ আহত ৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে তেলবাহী একটি ট্যাংকলরি নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানে ঢুকে পড়লে দোকানে অবস্থানরত একজনের পা বিচ্ছিন্নসহ ৫ জন গুরুতর আহত হয়েছে।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার গাড়াদহ ইউনিয়নের সরিষাকোল বাজার এলাকার বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এসময় শাহজাদপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা পারভেজ হোসেনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে এসে আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে স্থানীয় সেলিম মোল্লার মুদি দোকানে বসে কয়েকজন চা খাচ্ছিল। এমন সময়ে বাঘাবাড়ি থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্যাংকলরির চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে ঢুকে যাওয়ায় ৫ জন আহত হন। এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানান তারা। আহতরা হলেন, বাবু সরকার, শাহান, শওকত, সেলিম ও নূরমোহাম্মাদ।

খবর পেয়ে দুর্ঘটনাস্থলে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ উপস্থিত হন। তারা উপস্থিত সংবাদকর্মীদের জানান, সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে এসে শুনতে পাই ৫ জন আহত হয়েছে। তারমধ্যে ১জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনায় আহত ৫ জনের খবর নিশ্চিত করেছেন।

এ ঘটনায় খবর পেয়ে সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর আসনের ১০ দলীয় জোট এনসিপি মনোনীত এস. এম. সাইফ মোস্তাফিজ তিনি ঘটনাস্থলে এসে আহত ব্যক্তিদের খোঁজ খবর নেন।

 


এই বিভাগের আরো খবর