মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অটোচালক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন অপরাধ ও দূর্নিতি ডেস্ক : পঞ্চগড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শরিফুল ইসলাম সৌরভ (৩০) নামে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি পঞ্চগড় পৌরসভার উত্তর দর্জিপাড়া এলাকায়। প্রায় ৫ বছর আগে বিবাহ বিচ্ছেদের পর সৌরভের স্ত্রী সন্তানদের নিয়ে আলাদা থাকেন।

বুধবার (১২ মার্চ) বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলছিল।

এ সময় সৌরভ কৌশলে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। শিশুটির কান্নার শব্দ শুনে তার মা খুঁজতে গিয়ে সৌরভের ঘরে আপত্তিকর দৃশ্য দেখতে পান। তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে।
এ ঘটনার প্রতিবাদ করতে গেলে সৌরভের পরিবারের সদস্যরা শিশুটির বাবাকে মারধর করে।

খবর পেয়ে পুলিশ সৌরভকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তাকে আসামি করে মামলা করে শিশুটির মা। শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।শিশুটির বাবা বলেন, তার সঙ্গে আমার কোনো বিরোধ নেই।

তারপরও সে আমার মেয়ের সঙ্গে এমনটা করেছে। আমি প্রতিবাদ করতে গেলে আমাকে মারধরও করে। আমি এর ন্যায্য বিচার চাই।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আবুল কাশেম জানান, প্রাথমিক তদন্তে শিশুটির ওপর যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে।

পঞ্চগড় সদর থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, ‘শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন।

আমরা আসামিকে গ্রেপ্তার করেছি এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে। তবে সৌরভ তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর