শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি বন্দরে আদালতের আদেশ অমান্য করে দেওয়াল নির্মান,বন্ধ করে দিয়েছে পুলিশ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ভাদুঘর যুবকদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল প্রস্তাবিত সুন্দরবন জেলা ৪৪ বছরেও হয়নি বাস্তবায়ন সাতক্ষীরায় জোরপুর্বক দোকান ঘর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটে বিজিবি’র বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাবিবুল ইসলাম হাবিব আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত কবে মাংস খেয়েছেন মনে করতে পারেন না, ক্যান্সার আক্রান্ত জাহানারা বেগম সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু মতলব উত্তরে যুবদলের আনন্দ মিছিল, মিষ্টিমুখে উদযাপন কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি

তৃতীয় আন্তর্জাতিক ডেন্টাল এমপ্লান্ট কংগ্রেস ও ডেন্টাল এক্সপো অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৮:৪২ অপরাহ্ন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয় রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেলো তৃতীয় আন্তর্জাতিক ডেন্টাল ইমপ্লান্ট কংগ্রেস এবং ডেন্টাল এক্সপো ২০২৪ (আই. ডি.আই.সি- ২০২৪.)।

শুক্রবার (৮ মার্চ) ডেন্টাল ইমপ্লান্ট এসোসিয়েশন বাংলাদেশ (ডিয়াব) এর আয়োজনে ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এক্সপোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এদিন সকালো জাতীয় সংগীত ও পবিত্র কোরআন থেকে তেলোওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এবারের কনগ্রেসে অন্তত এক হাজারের বেশি গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট করা ডেন্টাল সার্জন উক্ত কনগ্রেসে অংশগ্রহণ করেন। সাইন্টিফিক সেশনে বক্তা হিসেবে ছিলেন দেশি ও বিদেশি স্বনামধন্য ইমপ্লান্টোলোজিস্টরা।

ডেন্টাল ইমপ্লান্ট এসোসিয়েশন বাংলাদেশ (ডিয়াব) প্রেসিডেন্ট মেজর জেনারেল (রিটায়ার্ড) প্রফেসর ডা. গোলাম মহিউদ্দিন চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে ডিয়াবের অতীত বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল ডা. মো. নজরুল ইসলাম।
কনফারেন্স এর পোডিয়ামে ৯ জন দেশি ও বিদেশি চিকিৎসক ডেন্টাল ইমপ্লান্ট বিষয়ে আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

প্রোগ্রাম এছাড়াও বাংলাদেশের ডেন্ট্রিস্টি জগতে ডেন্টাল ইমপ্লান্ট এসোসিয়েশন এর ভূমিকা নিয়ে “বাংলাদেশ : ল্যান্ড অফ ইমার্জিং ডেন্ট্রিস্টি” এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের নারী ডেন্টিষ্ট দের ভূমিকা নিয়ে আলাদা দুইটি ক্ষুদ্র প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

ডেন্টাল ইমপ্লান্ট এসোসিয়েশন বাংলাদেশ (ডিয়াব) এ দাঁত প্রতিস্থাপন এর আধুনিক চিকিৎসা পদ্ধতির বিস্তার নিয়ে নিরলস ভাবে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে, ২০১৭ সাল থেকে। এর ধারাবাহিকতায় এবার ২ দিনে, ৪ টি হ্যান্ডস অন সহ ইন্টারন্যাশনাল কনফারেন্স এর সফল আয়োজন অনুষ্ঠিত হল।

অনুষ্ঠানে আগত বিশিষ্ট ডেন্টাল সার্জন দের মাঝে উপস্থিত ছিলেন, প্রফেসর ডা. সৈয়দ মোজাম্মেল হোসেন, প্রফেসর ডা. এমাদুল হক, প্রফেসর ডা. মো. আশরাফ হোসেন, প্রফেসর ডা. আজিজা বেগম, প্রফেসর ডা. মো. আবুল কাশেম, প্রেসিডেন্ট, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, প্রফেসর ডা. হুমায়ুন কবির বুলবুল, সেক্রেটারি জেনেরাল, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, প্রিন্সিপাল, ঢাকা ডেন্টাল কলেজ। ডা. মো. মোশাররফ হোসেন খন্দকার, লাইন ডিরেক্টর, ডিজিএম ই। ডা. এ এফ এম শহিদুর রহমান লিমন, ডিরেক্টর, ডেন্টাল এডুকেশন, ডিজি এম ই এবং অন্যান্য ডেন্টাল কলেজ ও সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।


এই বিভাগের আরো খবর