রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি বন্দরে আদালতের আদেশ অমান্য করে দেওয়াল নির্মান,বন্ধ করে দিয়েছে পুলিশ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ভাদুঘর যুবকদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল প্রস্তাবিত সুন্দরবন জেলা ৪৪ বছরেও হয়নি বাস্তবায়ন সাতক্ষীরায় জোরপুর্বক দোকান ঘর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটে বিজিবি’র বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাবিবুল ইসলাম হাবিব আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত কবে মাংস খেয়েছেন মনে করতে পারেন না, ক্যান্সার আক্রান্ত জাহানারা বেগম সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু মতলব উত্তরে যুবদলের আনন্দ মিছিল, মিষ্টিমুখে উদযাপন কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি

দক্ষ যুবকরাই স্মার্ট বাংলাদেশের হাতিয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রতিদিন
বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৬:০৯ অপরাহ্ন

ডিজিটাল বাংলাদেশের পথ বেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। শিক্ষিত দক্ষ যুবকরাই স্মার্ট বাংলাদেশের মূল হাতিয়ার হবেন জানিয়েছেন বক্তারা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ যুব উন্নয়ন ফোরাম আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ যুবকদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক আজহারুল ইসলাম খান বলেন, ‘দেশের যুবকরাই এগিয়ে নিতে পারে দেশের উন্নয়ন। সেজন্য বিশাল যুবসমাজকে প্রযুক্তি শিক্ষা দিয়ে কর্ম শক্তিতে রূপান্তরিত করতে হবে। যুবসমাজকে কর্মে সম্পৃক্ত করতে না পারলে, স্মার্টবাংলাদেশ নির্মাণ সহজ হবে না। সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’

সরকার যুবকদের বেকারত্ব দূরীকরণে কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে যুবকদের নিয়ে কাজ করছে। দেশের উন্নয়নে ডিজিটাল কার্যক্রম যুবকদের ব্যবসাখাত থেকে অনেক ক্ষেত্রে সফলতা এনে দিচ্ছে। অনেক যুবক এখন ডিজিটালখাতে কাজ করে সফলতা অর্জন করেছে। দেশ এগিয়ে যাচ্ছে তবে তরুণ যুবকরা বেকার থাকলে সেই উন্নয়ন কাজে আসবে না।’

সংগঠনের সভাপতি কৃষিবিদ মাসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাজিবুল হক রনি।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন – ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মানিক লাল ঘোষ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক আসাদুজ্জামান আজম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক আবুল।
সংগঠনের সাধারণ সম্পাদক রাজিবুল হক রনির সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সাব্বির তালুকদার।

সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবকদের সম্পৃক্ততা করতে যুব ব্যাংক গঠন, সরকারিচাকরিতে বয়স সীমা বৃদ্ধি, সহজ শর্তে ঋণ প্রদানের দাবি জানান বক্তারা। আলোচনা সভাশেষে প্রশিক্ষিত যুবকদের মাঝে সনদ তুলে দেওয়া হয়।


এই বিভাগের আরো খবর