“আমরা ঘর চাইনা মৃত্যুরপর কবরের জন্য এক খন্ড জায়গা চাই ” এমনটিই সমাবেশে দাবী করে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি পেশ করেন দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নের উত্তর চর শাহজালাল মৌজার ৩১ বছর বসবাসরত ৫শত পরিবার।
বুধবার (২১ জুন) ১১ টায় উত্তর চর শাহজালাল মৌজার বসবাসরত ভুমিহীনদের মধ্যে খাসজমি বন্দোবস্তের দাবীতে ও ভূয়া বন্দোবস্ত বাতিলের দাবীতে সদরের মানিক মিয়া চত্বরে সমাবেশ করেন। সমাবেশ শেষে মিছিল নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারক লিপি প্রদান করেন।
উত্তর চর শাহজালাল ভুমিহীন সমিতির সভাপতির সভাপতিত্বে এতে, উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জায়েদ খান, বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক সঞ্চিত বর্মন সিং, বাংলাদেশ কৃষক ফেডারেশ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আবদুস ছত্তার,বরিশাল জেলা কৃষানী সভার সহ সভা নেত্রী নাহাদ পারভীন রুনু, বাংলাদেশ কৃষানী সভার বরিশাল সদর উপজেলার আহবায়ক শাহানুর বেগম, বাংলাদেশ কৃষক ফেডারেশন দশমিনা উপজেলার সাধারণ সম্পাদক প্রান কৃঞ্চ দাস প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ১৯৯২ সন থেকে ওই চরে ভুমিহীন হয়ে সন্তান, পরিবার, পরিজন নিয়ে জমি চাষাবাদ করে বসবাস করে আসছি। দশমিনা, গলাচিপা ও বাউফল ভুমি অফিসের কিছু অসৎ কর্মচারীদের মাধ্যমে সমাজের লোভী লোক জন নামে বে-নামে খাস জমি বন্দোবস্ত নিয়ে আমাদের বসবারত ভিটেমাটি থেকে সরানোর জন্য একের পর এক মামলা হামলা দিয়ে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা আপনার কাছে আমাদের একটাই দাবী ঘর নাই যাদের তাদের ঘর দিয়েছেন, জমি ও ঘর নাই তাদের জমি ও ঘর দিয়েছেন আমার দীর্ঘ ৩১ বছর চরে বসবাস করে আসছি আমরা কেন বন্দোবস্ত পাবোনা। আপনার মাধ্যমে আমরা আমাদের ন্যায্য অধিকার পেতে চাই। আর ওই সকল ভূয়া নামে বেনামে যাহারা কাগজ তৈরি করে বন্দোবস্ত নিয়েছে তা বাতিলের দাবী জানাই এবং দৃস্টান্তমূলক শাস্তির দাবি করছি।