মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

দুদক এনফোর্সমেন্ট ইউনিটের ৫টি অভিযোগে ২টি অভিযান পরিচালিত

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৭ আগস্ট, ২০২৩, ৫:০৩ অপরাহ্ন

দূর্নীতি দমন কমিশন দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ ৫টি অভিযোগের বিষয়ে ৩টি দপ্তরে পত্র প্রেরণে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ২টি অভিযান পরিচালনা করা হয়।

অভিযান ১ টাঙ্গাইল পৌরসভা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-এর বিরুদ্ধে জন্ম নিবন্ধন সনদ সংশোধন বাবদ সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ দাবির অভিযোগের প্রেক্ষিতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে টাঙ্গাইল পৌরসভার মেয়র ও নির্বাহী কর্মকর্তার সাথে টিম কথা বললে তারা জানান যে, বর্তমানে জন্ম নিবন্ধনের জন্য সেবাগ্রহীতারা নিজেরাই অনলাইনে আবেদন করতে পারেন এবং পৌরসভার পি.ডি.সি সেন্টারে গিয়েও ফি প্রদান করে আবেদন করতে পারেন। তবে বর্তমানে সার্ভার সমস্যার কারনে সেবা গ্রহীতাদের সেবা পেতে বিলম্ব হচ্ছে।সেবা গ্রহীতাদের সেবা নির্বিঘ্ন করতে উক্ত পৌরসভায় সিটিজেন চার্টার দেওয়ালে টাংগানোর পরিবর্তে কার্যালয়ের উন্মুক্ত স্থানে টাংগানোর পরামর্শ দেওয়া হয়। পৌরসভা কর্তৃপক্ষ সেবা নির্বিঘ্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন মর্মে টিমকে আশ্বস্ত করেন।

অভিযান ২ কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক-এর বিরুদ্ধে হাসপাতালের রোগীদের খাবার ও ঔষধ সরবরাহে দরপত্র আহবান করে সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ প্রদান না করে দুইবার দরপত্র বাতিল করে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

এনফোর্সমেন্ট টিম হাসপাতালের খাবার প্রস্তুত ও সরবরাহ কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং টেন্ডার অনুযায়ী নির্ধারিত ডায়েট চার্টের সাথে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত পণ্যের ওজন ও গুনগত মানে গড়মিল পায়।

অভিযানকালে শুধুমাত্র পথ্য সরবরাহের জন্য আহবানকৃত দরপত্র দুইবার বাতিল করার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। বর্তমানে তৃতীয় দরপত্রের ক্ষেত্রে দরপত্র উন্মুক্তকরণ কমিটির রিপোর্ট প্রস্তুতের কাজ চলমান রয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত রিপোর্ট দাখিল করবে।


এই বিভাগের আরো খবর