বিএনপির কেন্দ্রীয় ঘোষণা মোতাবেক কুমিল্লার হোমনায় দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার ( ১১ মার্চ) বিকেলে দুলালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দুলালপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, পৌর সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ আলম হিমেল, যুগ্ম আহবায়ক শাহ জাহান, উপজেলা কৃষক দলের সভাপতি জগরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইজুদ্দিন সাজু, কুমিল্লা (উঃ) ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোঃ সেলিম, কুমিল্লা (উঃ) ছাত্রদলের যুগ্ম আহবায়ক মজিবুর রহমান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মোঃ বিল্লাল হোসেন, দুলালপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জালাল প্রধান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ লিটন মোল্লা, যুগ্ম আহবায়ক বাবু সরকার, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আব্দুস সত্তার, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ ইউনুস মিয়া প্রধান, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শ্যামল মাহমুদ প্রমুখ।
এসময় প্রয়াত রাস্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।