সমাজকল্যান ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে কেন্ত্রীয়,জেলা ও উপজেলা পর্যায়ে শফত গ্রহন অনুষ্ঠানের অংশ হিসাবে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে শফথ গ্রহন অনুষ্ঠিত হয়।
আজ শনিবার ( ২৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় সারা দেশে এক যোগে শফথ গ্রহন অনুষ্ঠিত হয়। শফত গ্রহন পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল,নগরকান্দা প্রেসক্লাবেন সভাপতি শওকত আলী শরীফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরী,মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতি দত্ত, শহীদ মুক্তি যোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া, কোদালিয়া শহীদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান অনু, জামায়াতে ইসলামী নগরকান্দা পৌর শাখার আমির হাফেজ সাখাওয়াত হোসেন, ইসলামী আন্দোলন নগরকান্দা উপজেলা শাখার সভাপতি মাওলানা কামরুজ্জামান,এনসিপি নগরকান্দা উপজেলা শাখার নেতা নাজমুল হোসেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ নাসিম প্রমুখ।