ক্রীড়াই শক্তি ত্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগান কে ধারন করে কফরিদপুরের নগরকান্দা পৌরসভার মধ্যে জগদিয়া মাঠে মশিউর রহমান টুলু স্মৃতি ফুটবল টু্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে নগরকান্দার মধ্যে জগদিয়া মাঠে মধ্যে জগদিয়া যুব সমাজ আয়োজিত মশিউর রহমান টুলু স্মৃতি ফুটবল টু র্নামেন্টর ফাইনাল খেলায় মুখোমুখি হয় তপু স্পোটিং ক্লাব বনাম ডেঞ্জার জোবায়ের একাদশ। নির্ধারিত সময় গোলশূন্য ড্র হয়। এরপর ট্রাইব্রেকারে ৫-৪ গোলে ডেঞ্জার জোবায়ের একাদশ তপু স্পোটিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ করেন এবং খেলা শেষে ট্রফি বিতরন করেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন। মোঃ আলিমুজ্জামান সেলুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, শহীদ মুক্তি যোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া, বিএনপি নেতা গোলজার শরীফ, জহিরুদ্দীন চোকদার, যুবদল নেতা তৈয়াবুর, ইকবাল হোসেন,রহমান,ইঞ্জিঃ মিরান হোসেন, ফকোরুজ্জামান ফকো, শফিকুল ইসলাম মন্টু প্রমুখ।