ফরিদপুরের নগরকান্দায় পারফরমেন্স বেজড গ্রান্ডস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন ( পিবিজিএসআই) স্কীমের আওতায় ২০২২ ও ২০২৩ সালের উপজেলার সেরা শিক্ষার্থী পুরুস্কার এবং উচ্চ মাধ্যমিকে সমাপনী পুরুষ্কার প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সার্টিফিকেট বিতরন করা হয়েছে।
আজ সোমবার (২৮ জুলাই) সকাল ১১ টায় নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ফরিদপুর জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহীঅফিসার দবির উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী নগরকান্দা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর জাহিদুল ইসলাম উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন লস্করদিয়া ইউনিয়ন পরিষদেের চেয়ারম্যান হাবিবুর রহমান,বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন,নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ,শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া,
বক্তারা বলেন, শিক্ষা শুধু একজন শিক্ষার্থীর জীবন গঠন নয় বরং একটি সমাজের সামগ্রিক উন্নয়নের সোপান।একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে সুষ্ঠ পরিচালনা,দক্ষ শিক্ষক,সচেতন অভিভাবক এবং অদম্য শিক্ষার্থী উপর। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান যদি এই ধরনের প্রতিযোগিতামূলক চেতনায় নিজেদের প্রস্তুত করে, তাহলে আগামী প্রজন্ম হবে আরো মেধাবী ও মানবিক।