ফরিদপুরের নগরকান্দার শংকরপাশা আব্দুল মালেক কিন্ডার গার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০ টায় বিদ্যালয়ের মাঠে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল মালেক ।
বীর মুক্তিযোদ্ধা রইসউদ্দীন চোকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি সাইফুর রহমান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ। উপস্থিত ছিলেন জাসাস নগরকান্দা উপজেলা শাখার আহবায়ক জহিরুদ্দীন চোকদার, নগরকান্দা পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান, ডাঙ্গী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন।
আব্দুল মালেক কিন্ডার গার্টেনের পরিচালক উকিল শেখ, প্রধান শিক্ষক সাহারুল ইসলাম, আবুল হোসেন, জাকির হোসেন রুবেল চোকদার প্রমুখ। এলাকার বিভিন্ন শ্রেনি পেশার বিপুল সংখ্যক মানুষ ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন।