ফরিদপুরের ঐতিহ্যবাহী নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমন-২০২৫ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রয়ারী মঙ্গবার হতে ২২ ফেব্রুয়ারী শনিবার সকাল পর্যন্ত ক্ক্সবাজার এবং বান্দরবানে এই বারের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সন্ধ্যায় নগরকান্দা শফিউদ্দিন পেট্রোল পাম্প থেকে হানিফ পরিবহনের দুটি বিলাসবহুল বাসে নগরকান্দা প্রেসক্লাবের সদস্যরা তাদের স্ত্রী সন্তান নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। কক্সবাজারের সুগন্ধা বীচের পাশেই কুটুম বাড়ী সড়কের অত্যাধুনিক আবাসিক হোটেল কক্স ভ্যাকেশনে দু’ রাত্রি যাপন ও সমুদ্র সৈকতে আনন্দ, গোসল, হিমছড়ি, লাল কাকড়া,সুগন্ধা বিচ,লাবনী বিচ, মহেশখালী, শুটকিপল্লী, ইনানি বিচ সহ অন্যান্য দর্শনীয় এলাকা পরিদর্শন করেন।
বৃহস্পতিবার রাত ৯ টায় হোটেল কক্সভ্যাকেশন মিলনায়তনে আলোচনা সভা,কুইজ, সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী, শিক্ষানুরাগী, ঢাকা হোমস এর চেয়ারম্যান বেলায়েত হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক অগ্রসর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোস্তফা হোসেন চৌধুরী,নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল হুদা হুদু, ঢাকা হোমস এর জেনারেল ম্যানেজার মোসাঃ পান্না আক্তার।
প্রেসক্লাবের সহ- সভাপতি এহসানুল হক মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাবেক সভাপতি বোরহান আনিস, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক মিজানুর রহমান মোল্যা, সহ – সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ,ক্রীড়া সম্পাদক ফয়সাল হোসেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মিজান বাবু, মাই টিভি প্রতিনিধি শফিকুল খান জনি, দৈনিক বাঙ্গালী সময় প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক নবরাজ প্রতিনিধি শামীম হোসেন, আমাদের অর্থনিতি প্রতিনিধি রেজাউল করিম সেলিম, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি নিজাম নকীব, দৈনিক বর্তমান কথা প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টু, দৈনিক সকালের কাগজ দৈনিক ইনকিলাব প্রতিনিধি নাসির হোসেন, দৈনিক বাংলাবাজার পত্রিকা প্রতিনিধি শহিদুল ইসলাম, দৈনিক ফরিদপুর কন্ঠ প্রতিনিধি হাবিবুর রহমান পান্নু, দৈনিক বাঙ্গালী সময় প্রতিনিধি জাকির হোসেন জাকারিয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শুক্রবার ভোরে হোটেল হতে বেড়িয়ে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করে টিম। বান্দরবানে পৌছে সকলেই নীলগিরি, নীলাচল, স্বর্নমন্দির,চিম্বুক পাহাড় সহ আরো কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখেন নগরকান্দা প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ। সন্ধ্যায় কর্ণফুলি ট্যানেল হয়ে নগরকান্দার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং সকাল সাড়ে ৬ টায় ফরিদপুরের নগরকান্দায় এসে পৌছায়।