শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি “নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক

নতুন আইজিপি বাহারুল, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ১০:০৪ অপরাহ্ন

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল হাসান ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের স্থলে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম ও শেখ সাজ্জাদ আলী।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে বাহারুল আলমকে পুলিশ মহাপরিদর্শক ও শেখ সাজ্জাদ আলীকে ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগের কথা জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) বাহারুল আলমকে (বিপি-৬০৮৬০০০৭৮৬)- অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা- সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ২ (দুই) বছর মেয়াদে বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

অপর এক প্রজ্ঞাপনে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) শেখ মো. সাজ্জাত আলীকে (বিপি-৬১৮৬০০০৭৮৪)- অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা- সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ২ (দুই) বছর মেয়াদে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানসহ সদর দপ্তরে দায়িত্ব পালন করেছেন বাহারুল আলম। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তি রক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন। দুই দফা পদোন্নতিবঞ্চিত এই কর্মকর্তা ২০২০ সালে অবসরে যান।

 


এই বিভাগের আরো খবর