শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি বন্দরে আদালতের আদেশ অমান্য করে দেওয়াল নির্মান,বন্ধ করে দিয়েছে পুলিশ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ভাদুঘর যুবকদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল প্রস্তাবিত সুন্দরবন জেলা ৪৪ বছরেও হয়নি বাস্তবায়ন সাতক্ষীরায় জোরপুর্বক দোকান ঘর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটে বিজিবি’র বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাবিবুল ইসলাম হাবিব আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত কবে মাংস খেয়েছেন মনে করতে পারেন না, ক্যান্সার আক্রান্ত জাহানারা বেগম সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু মতলব উত্তরে যুবদলের আনন্দ মিছিল, মিষ্টিমুখে উদযাপন কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি

নতুন নির্মাণ হওয়া ভবনগুলো নিয়মিত মনিটরিং করবে রাজউক

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২২ জুলাই, ২০২৩, ৮:২১ অপরাহ্ন

যে ভবনগুলো নতুন করে নির্মাণ করা হবে, সেগুলোতে রাজউক যেন নিয়মিত মনিটর করতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা।

শনিবার (২২ জুলাই) রাজধানীর বাংলামোটরে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত নগর দুর্যোগ ঝুঁকি ও করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন।

রাজউক চেয়ারম্যান বলেন, রাজধানীতে যে ভবনগুলো অপরিকল্পিতভাবে হয়েছে, সে সম্পর্কে কী করা হবে সেজন্য কেন্দ্রীয় নগর উন্নয়ন কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচনার পরিপ্রেক্ষিতে ২৫ থেকে ৫০টি তৃতীয় পক্ষ নিয়োগ দেওয়া হবে, যারা ঢাকা মহানগরে ওই ভবনগুলো নির্ধারণের জন্য যাচাই করবে।

তিনি বলেন, ইউআরপি প্রজেক্টে ঝুঁকি মানচিত্র তৈরি করা হয়েছে। কীভাবে তা ড্যাপের সঙ্গে সম্পৃক্ত করা যায় সেজন্য কর্মশালা চলমান রয়েছে এবং ওই ম্যাপ প্রকাশ করা হবে। এর ফলে ঝুঁকিপূর্ণ জমিতে ভূমিকম্প ঝুঁকি বিবেচনা করে ডিজাইন করা সম্ভব হবে। পানির অপ্রতুলতা দূর করতে নগর উপ-অঞ্চলগুলোতে ওয়াটার পার্ক বাড়ানোর কার্যক্রম চলমান আছে। এছাড়াও ভবনে অগ্নিঝুঁকি হ্রাসে বিদ্যুৎ বিভাগকে অকিউপেন্সি সার্টিফিকেট দেখে সংযোগ দেওয়া নিশ্চিত করা উচিত।

বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন, দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি অমিতোষ পাল, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) প্রধান প্রকৌশলী জ্যোতিষ চন্দ্র রায়, তিতাস গ্যাসের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেন প্রমুখ।


এই বিভাগের আরো খবর