ময়মনসিংহের নান্দাইলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১লা সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় বিএনপির নেতা বিগ্রেডিয়ার জেনারেল ( অবঃ) শামসুল ইসলাম সূর্যের উপজেলা সদর চারআনি পাড়া নিজ বাসভবনে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে বিএনপি’র নেতা নজরুল ইসলাম ফকিরের সভাপতিত্বে ও নান্দাইল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বাবু পল্লব রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৫৪ ময়মনসিংহ ৯ নান্দাইল আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী বিএনপির নেতা ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) শামসুল ইসলাম সূর্য, এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক নান্দাইল পৌর মেয়র ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য এএফএম আজিজুল ইসলাম পিকুল,এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির নেতা আনোয়ার হোসেন মাস্টার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রবিউল করিম ভূঁইয়া বিপ্লব,নান্দাইল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আকরাম হোসেন ফেরদৌস সহ প্রমূখ । এসময় উক্ত অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ এলাকার বরেণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে, এবং শহীদ জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায়,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের আত্নার মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করা হয় মোনাজাত পরিচালনা করেন হাফেজ শফিকুল ইসলাম সবুজ।