সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

নান্দাইলে ভাইস চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ইশতেহার উম্মোচন

রফিকুল ইসলাম ,নান্দাইল
সোমবার, ২৭ মে, ২০২৪, ৫:৩৩ অপরাহ্ন

জনপ্রতিনিধি নয় সেবক হতে চান-রাসেল মুন্সী

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এই প্রথম জনগণের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ও জনগণকে ভাইস চেয়ারম্যান পদে দায়িত্বশীলতার বিষয় অবহিতকরণের লক্ষ্যে নির্বাচনী ইশতেহার উম্মোচন করা হয়েছে।

আজ সোমবার নান্দাইল উপজেলা সদর পুরাতন বাসস্ট্যান্ড নুর কমপ্লেক্স ভবনে নির্বাচনী ইশতেহার ঘোষণা ও উম্মোচন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক সাবেক ছাত্রলীগ নেতা শফিউল আলম রাসেল ওরফে রাসেল মুন্সী। তিনি ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ উপলক্ষ্যে নান্দাইলে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার ঘোষণা সহ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। ইশতেহার ঘোষণার পর মতবিনিময় সভায় ভাইস চেয়ারম্যান প্রার্থী রাসেল মুন্সী নান্দাইলবাসীর উদ্দেশ্যে বলেন, তিনি জনপ্রতিনিধি নয়, বরং জনগণের সেবক হতে চান।

জনপ্রতিনিধিগণ যে জনগণের চাকর অর্থাৎ জনগণের ন্যায্য অধিকার আদায়ের বাহক তা যথার্থ সেবার মাধ্যমে তিনি বুঝিয়ে দিতে চান। এ বিষয়ে তিনি আরও বলেন, নান্দাইলবাসী তাকে তালা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে মাননীয় পরিকল্পনা মন্ত্রীর হাত ধরে নান্দাইলকে রোল মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবেন।

এছাড়া কৃষক, শ্রমিক, ব্যবসায়ি, শিক্ষার্থী ও বেকারত্ব সহ সর্বস্তরের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পক্ষে কাজ করে যাবেন এবং নান্দাইলকে জুয়া, চুরি ও মাদকমুক্ত উপজেলা গড়তে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করার আশ্বাস প্রদান করেন। এসময় নান্দাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর