ময়মনসিংহের নান্দাইলে কর্মরত সকল সাংবাদিকদের পক্ষ থেকে নান্দাইল মডেল প্রেস ক্লাব এর উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য ও প্রেস ক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট সমাজসেবক লিয়াকত হোসেন লিটন’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে স্থানীয় সাংবাদিক বৃন্দ।
এক শোক বার্তায় দৈনিক আমাদের সময় পত্রিকার নান্দাইল প্রতিনিধি ও নান্দাইল প্রেসক্লাব এর সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জাতীয় সাংবাদিক সংস্থার নান্দাইল উপজেলা শাখার সভাপতি ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা, শোক প্রকাশ এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
লিয়াকত হোসেন লিটন ৪২ বছর বয়সে মঙ্গলবার (২৭ আগস্ট)দিবাগত রাত ১২.৪০ রাজধানীর মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মরহুমের প্রথম জানাযার নামাজ ঢাকাস্থ মহাখালী দক্ষিণ পাড়ার নিজ মহল্লায় ফজর নামাজ বাদ প্রথম এই জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাযার নামাজ মরহুমের শশুরা-অলয় নান্দাইল পৌর এলাকার ২নং ওয়ার্ডে সকাল ১০টায় ফকির বাড়িতে অনুষ্ঠিত হয় এবং দুপুর ২টায় রাজগাতী ইউনিয়নের পূর্বদরিল্লা গ্রামে মরহুমের পিতৃলয়ে সর্বশেষ জানায়ার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে সমাধীত করা হয়।
জানা যায়, মৃত্যুকালে তিনি দুই ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।