পাবনায় কর্মরত সাংবাদিকদের “সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ” শীর্ষক দুইদিনব্যাপী জুম অ্যাপসে অনলাইন ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৩১ জানুয়ারি) ন্যাশনাল ইনিষ্টিটিউট অব মাস কমিউনিকেশন এবং প্লাটফরম ফর ডায়লগ এর আয়োজনে দুইদিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতীয় গণমাধ্যম ইনষ্টিটিউট এর মহাপরিচালক শাহীনা ইসলামের সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান উল আলম। কর্মশালায় ৩১ জন সাংবাদিক অংশ গ্রহন করেন। পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. নজরুল ইসলাম এর সঞ্চলানায় অনুষ্ঠানে অংশ গ্রহন করেন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ন সচিব আয়শা আক্তার, যুগ্ন সচিব মো. শাফায়াত মাহবুব চেীধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক পাবনার আফরোজা আকতার, প্লাটফরম ফর ডায়লগ এর টিম লিডার মি. আর্সেন স্টেফিনিয়ন, জাতীয় গণমাধ্যম ইনষ্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুর হক, পরিচালক একেএম আজিজুল হক, বাংলাদেশ বেতারের উপরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম, পরিচালক মো. জাহিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. মখলেছুর রহমান, প্রশিক্ষক ও সিনিয়র সাংবাদিক মাসরুর জামান, বাসস এর সিনিয়র সাংবাদিক খায়রুজ্জামান কামাল, জেলা তথ্য কর্মকর্তা শামিউল ইসলাম, পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, প্রবীন সংবাদিক আব্দুল মতীন খান, নিমকোর উপপরিচালক আব্দুল মান্নান প্রমূখ।-প্রেস বিজ্ঞপ্তি