শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি বন্দরে আদালতের আদেশ অমান্য করে দেওয়াল নির্মান,বন্ধ করে দিয়েছে পুলিশ মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ভাদুঘর যুবকদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল প্রস্তাবিত সুন্দরবন জেলা ৪৪ বছরেও হয়নি বাস্তবায়ন সাতক্ষীরায় জোরপুর্বক দোকান ঘর দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটে বিজিবি’র বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাবিবুল ইসলাম হাবিব আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত কবে মাংস খেয়েছেন মনে করতে পারেন না, ক্যান্সার আক্রান্ত জাহানারা বেগম সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু মতলব উত্তরে যুবদলের আনন্দ মিছিল, মিষ্টিমুখে উদযাপন কাউখালীতে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন স্কুল ক্রিকেটে শিরোপা জিতল লালমনিরহাট কালেক্টরেট উচ্চ বিদ্যালয় শিবালয়ে ষাটোর্ধ্ব ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি

নির্বাচন পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছে কমনওয়েলথ প্রতিনিধি দল : ইসি সচিব

অনলাইন ডেস্ক :
রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ৪:১০ অপরাহ্ন

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, সফররত কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশে নির্বাচনের পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছে।
তিনি বলেন, ‘বাংলাদেশে যে নির্বাচন হয়, সেটা কোন পদ্ধতিতে হয়- তা কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল জানতে চেয়েছে। ভোটাররা কীভাবে ভোট দিতে যাবেন, ভোট কীভাবে নেওয়া হবে, ভোট স্বচ্ছ করতে হলে রিটার্নিং ও প্রিসাইডিং অফিসারের কাজ কি- তারা এসব বিষয় জানতে চেয়েছেন।’
আজ রোববার আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে কমনওয়েলথ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সচিব সাংবাদিকদের এসব কথা বলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি বিষয়ে কমনওয়েলথের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশ সফর করছে। ইসির সঙ্গে আজ চার সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে।
সচিব বলেন, ‘বাংলাদেশের নির্বাচনের আইন কানুন, বিধি বিধান, নির্বাচনের দিনে যানবাহন ব্যবস্থাপনার বিষয়ে ইসির কাছ থেকে অবহিত হতে এসেছিলেন তারা। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের পক্ষে সব কিছু তাদের কাছে উল্লেখ করেছেন। এটা যেহেতু তাদের প্রাক-নির্বাচনী দল, এই দল কমনওয়েলথে যাবেন এবং রিপোর্ট দাখিল করবেন। পরে পূর্ণাঙ্গ টিম আমাদের নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের সঙ্গে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। শুধু নির্বাচন পদ্ধতি, আইন কানুন ও বিধি বিধান নিয়ে কথা হয়েছে। কীভাবে ভোটাররা ভোট দেবেন কীভাবে প্রতিবন্ধী ব্যক্তিরা ভোট দেবেন এসব বিষয়ে জানতে চেয়েছে। ভোটগ্রহণ কর্মকর্তা ও বিদেশে যারা আছেন তারা কীভাবে ভোট দেবেন এ বিষয়েও তারা জানতে চেয়েছে।
সিইসি সব বিষয়ে অবগত করেছেন, তারা সন্তুষ্ট। তারা সব কিছু দেখে রিপোর্ট পাঠাবেন এবং পর্যবেক্ষক আসবে কি না- সে সিদ্ধান্ত জানাবেন বলে জানান সচিব।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার, পিসি সচিবালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরদিকে কমনওয়েলথ প্রতিনিধি দলে কমনওয়েলথের গভর্নেন্স অ্যান্ড পিচ ডাইরেক্টোরেটের ইলেকটোরাল সাপোর্ট উপেদেষ্টা এবং প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুস, গভর্নেন্স অ্যান্ড পিচ ডাইরেক্টোরেটের অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার সার্থক রায়, রাজনৈতিক উপদেষ্টা লিন্ডউই মালেলেকা, নির্বাহী কর্মকর্তা ঝিপি ওজাগো উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর