ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাত বলেছেন, আমি নির্বাচিত হলে পানি ও রাস্তাঘাটের সমস্যাগুলো ধাপে ধাপে সমাধান করবো।
তিনি বলেন, জয়ী হলে সব নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করবো।
শনিবার (৮ জুলাই) রাজধানীর ভাষানটেক বস্তি এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ এ. আরাফাত বলেন, রাজনীতি মানুষের কষ্ট লাগবের জন্য কাজ করতে চাই। আমরা কোনোভাবেই মানুষের কষ্ট বাড়াতে চাই না।
তিনি বলেন, ভাষানটেক বস্তিবাসীর পানি ও রাস্তাঘাটের সমস্যা আছে। ক্ষতিগ্রস্ত হয়ে যারা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন, আমাকে সুযোগ দিলে তথ্যের ওপর ভিত্তি করে পুনর্বাসন করার ক্ষেত্রে কাজ করব।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহ-সভাপতি এম মো. ওয়াকিল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ প্রমুখ।