শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত 

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

বগুড়া প্রতিনিধি
শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৪:০১ অপরাহ্ন

বগুড়ায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে জাকির হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার জাকির হোসেন বগুড়া জেলার গাবতলী উপজেলার চক সেকেন্দার এলাকার আব্দুস সালামের ছেলে। এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে বগুড়া শহরের সপ্তপদী মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ডিবি পুলিশ জাকিরের কাছ থেকে তিন লাখ টাকা ও এক কনস্টেবল নিয়োগ প্রার্থীর লিখিত পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি জব্দ করে।

পুলিশের দাবি, সংঘবদ্ধ চক্রের মাধ্যমে জাকির পুলিশ কর্মকর্তা সেজে কনস্টেবল নিয়োগে চাকরি দেওয়ার নামে প্রতারণা করতেন।

বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনাতলা উপজেলার আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির কাছ থেকে পুলিশ কনস্টেবল পদে তার ছেলের চাকরি দেওয়ার নাম করে পাঁচ লাখ টাকা ও ১৪ লাখ টাকার চেক হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। তিনি প্রতারণা বুঝতে পেরে তিনজনের নাম উল্লেখ করে বৃহস্পতিবার দুপুরে বগুড়া সদর থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে ওইদিন রাতেই জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তবে প্রতারক চক্রের অন্য দুই সদস্য আব্দুর রাজ্জাক ও সানাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামি জাকির হোসেন তার সহযোগী আব্দুর রাজ্জাক ও সানাকে নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সেজে নিয়োগ প্রার্থীদের থেকে অর্থ হাতিয়ে নিয়ে আসছিলেন।

বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) সাইহান ওলিউল্লাহ বলেন, ‘গ্রেপ্তার জাকিরের বিরুদ্ধে সদর থানায় প্রতারণার মামলা হয়েছে। শুক্রবার সকালে জাকিরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া এই প্রতারণার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। মামলায় অভিযুক্ত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’


এই বিভাগের আরো খবর