শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

পৌর মেয়রের বাড়িতে বিস্ফোরণ, কাউন্সিলরসহ দগ্ধ ১৩

অনলাইন ডেস্ক :
বুধবার, ৭ এপ্রিল, ২০২১, ৭:৩৬ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালামের বাড়িতে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পৌরসভার দুই প্যানেল মেয়র, দুই কাউন্সিলর ও মেয়রের স্ত্রীসহ ১৩ জন দগ্ধ হয়েছে।

গত মঙ্গলবার রাত নয়টার দিকে পৌরসভার রামগোপালপুর এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন- মিরকাদিম পৌরসভার প্যানেল মেয়র রহিম বাদশা, আওলাদ, কাউন্সিলর দ্বীন ইসলাম, সোহেল, মেয়র আব্দুস সালামের স্ত্রী কানন, তাইজুল, মোশারফ, মনির হোসেন, শ্যামল দাশ, পান্না, কালু, কানন ও মহিউদ্দিন।

এর মধ্যে রহিম বাদশা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ও বাকি ১২ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, পৌরসভার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে মেয়রের বাসভবনের তৃতীয়তলার একটি কক্ষে তার সঙ্গে আলাপচারিতা করছিলেন পৌর কাউন্সিলরসহ অন্যান্যরা। এসময় হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে কক্ষের ভেতর আগুনের শিখা দেখা দেয়। বিস্ফোরণে কক্ষের আসবাবপত্র, জানালার কাঁচ ফেঁটে চুরমার হয়ে গেছে। এসময় বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে চারজন কাউন্সিলরসহ অন্তত ১৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইনের লিক থেকে ঘরে গ্যাস ছড়িয়ে থাকায় সেসময় চুলা জ্বালাতে গেলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, কিভাবে এ বিস্ফোরণ ঘটেছে তা এখনও বলা যাচ্ছে না। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা বলতে পারবে কিভাবে সেখানে বিস্ফোরণ ঘটে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু ইউসুফ জানান, কিসের বিস্ফোরণ তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।


এই বিভাগের আরো খবর