ফরিদপুরের সালথা ও বোয়ালমারী এই দুই উপজেলা সীমান্তে দুইদলের সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৪জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
সংঘর্ষের খবর পেয়ে আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টার সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় ময়েনদিয়া ও খারদিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যাক দেশীয় অস্ত্রসহ ৪জনকে গ্রেপ্তার করে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।
সালথা সেনা ক্যাম্পের ক্যাপটেন জানান, গতকাল রাত থেকে বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া ও সালথা উপজেলার খারদিয়া গ্রামের বাসিন্দারা একে অপরের বিরুদ্ধে সংঘর্ষের প্রস্তুতি নেয়৷ পরবর্তীতে আজ সকাল থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ একে অপরের বিপক্ষে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়। মূলত নির্বাচনী পরবর্তী সময়ে ময়েনদিয়া বাজার দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষটি বিরাজমান হয়। ঘটনার ভয়াবহ পরিস্থিতি অবলোকন করে বাংলাদেশ সেনাবাহিনী আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর টহল দল এবং সালথা থানা পুলিশসহ যৌথবাহিনী সেখানে অভিযান পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় নাশকতাকারী চারজনকে বিপুল সংখ্যাক দেশীয় অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের পুলিশে কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরো বলেন, যেকোন ধরনের সহিংসতা ও অরাজকতার বিপক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর অবস্থানে থাকবে। এছাড়াও এই উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষে সেনাবাহিনী টহল দল আরো বেশি জোরদার করা হয়েছে।