মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

ফরিদপুর প্রেসক্লাবের নির্বাচন: সভাপতি কবির সম্পাদক পিয়াল

শওকত শরীফ, ফরিদপুর
রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৩:৪৮ অপরাহ্ন

ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন ২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ৯৩ জন, তাদের মধ্য ৮৭ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিকাল ৫ টায় নির্বাচন কমিশনার ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করেন।

এ নির্বাচনে সভাপতি পদে ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক নাগরিক বার্তার সম্পাদক ও প্রকাশক কবিরুল ইসলাম সিদ্দিকী। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী তরিকুল ইসলাম হিমেল পেয়েছে ২৪ ভোট সহ-সভাপতি পদে মোট ৩ জন নির্বাচিত হয়েছেন। ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এন টিভি’র প্রতিনিধি সঞ্জিব দাস। ৪৯ ভোট পেয়ে দৈনিক সংগ্রামের প্রতিনিধি আশরাফুজ্জামান দুলাল এবং ৪৬ ভোট পেয়ে জি টিভি’র প্রতিনিধি শেখ মনির হোসেন নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলা’র প্রতিনিধি মাহাবুব হোসেন পিয়াল। তাঁর নিকটতম প্রার্থী মাহাবুব ইসলাম পিকুল পেয়েছে ৩৮ ভোট।

সহ-সাধারণ সম্পাদ পদে ৪৮ ভোট পেয়ে এখন টিভি’র প্রতিনিধি শেখ মফিজুর রহমান শিপন নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ার জাহিদ পেয়েছে ৩৬ ভোট। অর্থ সম্পাদক পদে ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খন্দকার আলী আরশাদ কাজল।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক পদে ইন্ডিপেনডেন্ট টিভি’র প্রতিনিধি এস এম মাসুদুর রহমান তরুণ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আবিদুর রহমান নিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি বিভাষ দত্ত, তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক পদে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার প্রতিনিধি মো. মুইজ্জুর রহমান রবি এবং ক্রীড়া সম্পাদক পদে দৈনিক আজকের পত্রিকা’র প্রতিনিধি শ্রাবণ হাসান

কার্যনির্বাহী সদস্য পদে ৫৭ ভোট পেয়ে এসএম জাহিদ, ৫৩ ভোট পেয়ে মানিক কুমার দাস , ৫০ ভোট পেয়ে এস এম রুবেল, ৪৮ ভোট পেয়ে মো. জাহিদুল ইসলাম, ৪৮ ভোট পেয়ে বিকে সিকদার সজল, ৪২ ভোট পেয়ে রুহুল আমীন নির্বাচিত হয়েছেন।


এই বিভাগের আরো খবর