সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

ফ্ল্যাটে মানবপাচার ও পতিতাবৃত্তির ঘাঁটি পুলিশের অভিযানে আটক-৬

এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা)
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৭:৪৮ অপরাহ্ন

কুমিল্লার মুরাদনগরে মানবপাচার ও পতিতাবৃত্তির অভিযোগে একটি চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নিমাইকান্দি এলাকার জাকিরের বিল্ডিংয়ের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ঘটনায় হোমনা উপজেলার রামকৃষ্ণপুর আখন্দপাড়ার বাসিন্দা খাদিজা আক্তার (৪০) বাদী হয়ে মোট ৮ জনকে আসামি করে মুরাদনগর থানায় মামলা করেছেন। তবে মামলার প্রধান দুই আসামি লুনা আক্তার (৩৫) ও তার স্বামী বিল্লাল হোসেন (৪২) অভিযানের আগেই কৌশলে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, বিল্লাল ও তার স্ত্রী লুনা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে মানবপাচার, যৌননিপীড়ন ও পতিতাবৃত্তিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। অতীতেও একই অভিযোগে তারা গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু আইনি ফাঁকফোকর ও জামিন সুবিধার কারণে প্রতিবারই অল্প সময়ের মধ্যে মুক্ত হয়ে পুনরায় অপরাধ কার্যক্রমে জড়িয়ে পড়েন বলে অভিযোগ স্থানীয়দের।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: শাহ পরান (২১), নাঈম আহমেদ (১৮), রাকিব (১৮), রুমা আক্তার (১৯), সাদিয়া (১৯) ও নুরুন্নাহার (২০)। মামলার বাদী খাদিজা আক্তার জানান, রামচন্দ্রপুর বাজারে তার মেয়ে সুমনা আক্তারের সঙ্গে শাহ পরান নামে এক যুবকের পরিচয় হয়। পরে শাহ পরান তাকে নিমাইকান্দির ওই ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে আগে থেকেই থাকা অন্যান্য আসামিরা সুমনার কাছ থেকে স্বর্ণের চেইন, কানের দুল, আংটি ও পায়ের নূপুর ছিনিয়ে নেয়। পাশাপাশি তাকে যৌন নিপীড়নের উদ্দেশ্যে মারধর ও নির্যাতন করা হয়। তিনি সংশ্লিষ্ট সকল আসামির কঠোর শাস্তি দাবি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মঈন উদ্দিন জানান, “ভিকটিমের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মালামাল উদ্ধারের কাজ চলছে। পাশাপাশি মামলার প্রধান দুই আসামিকেও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, “মানবপাচার ও পতিতা ব্যবসার অভিযোগে ৮ জনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। চক্রের মূল হোতা বিল্লাল ও তার স্ত্রী লুনাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।”


এই বিভাগের আরো খবর