সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

বহাল তবিয়তে আওয়ামী লীগ পন্থী মুরাদনগর কলেজের প্রভাষক দীন দয়াল পাল

এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর(কুমিল্লা)
মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ন

মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের অধ্যাপক দীন দয়াল পাল একাধিক বিতর্ক ও অভিযোগের জালে জড়িয়ে পড়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আওয়ামী লীগের সাবেক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দয়ালের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও বিএনপির সাবেক মন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে অপসারণের চেষ্টা, ক্লাসে পাঠদানে অবহেলা, বোর্ড পরীক্ষায় নকল সরবরাহ এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অত্যধিক সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এছাড়াও গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই আন্দোলনের নেতা আসিফ মাহমুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আলোচনায় এসেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীন দয়াল পালের পৈতৃক নিবাস মুরাদনগর উপজেলার মাজুর গ্রামে। চাকুরির সুবাদে উপজেলা সদরের সাহাপাড়ায় বসবাস তার। সেখানে গড়ে তুলেছেন ডুপ্লেক্স বাড়ী। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বউকে করেছেন পাঁচপুকুরিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। দীর্ঘদিন ধরে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃত্ব দিচ্ছেন। তার বিরুদ্ধে ইউসুফ হারুনের সহায়তায় অসহায় হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে স্থানীয় একাধিক সংখ্যালঘু বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক অবস্থায় জানান, “সম্প্রদায়গত সংঘাতের সময়ে তার ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। সে সবসময় আওয়ামী নেতাদের রক্ষা করতে বক্তব্য দিয়ে গিয়েছেন।”

শিক্ষাঙ্গনসংশ্লিষ্ট অভিযোগে বলা হয়, দয়াল পাল উচ্চমাধ্যমিক পরীক্ষায় নকল সরবরাহ ও ক্লাসে নিয়মিত উপস্থিত না থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকেন, প্রাইভেট না পড়লে পরীক্ষায় ফেল করিয়ে দেবার হুমকি প্রদান করেন।

দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী হাসান অভিযোগ করে বলেন, “স্যার প্রায়ই ক্লাস ফাঁকি দেন। রাজনৈতিক মিছিল বা দলীয় অনুষ্ঠানে তার উপস্থিতিই বেশি চোখে পড়ে। প্রাইভেট পরতাম না তাই পরীক্ষায় ফেল করার হুমকি দিয়েছে বহুবার।” গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে ভোট চেয়ে প্রকাশ্যে জনসংযোগে তার সক্রিয় ভূমিকা স্থানীয় পর্যায়ে সমালোচনার জন্ম দিয়েছে।

সরকারী নীতিমালায় কোনো শিক্ষক কর্তৃক রাজনৈতিক প্রচারণা ও সম্পৃক্ততা নিষিদ্ধ হবার পরেও তার এসব কর্মকান্ড নিয়ে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর মৌখিক অভিযোগ করা হলে, সাবেক সৈরাচার এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের সহায়তায় রক্ষা পেয়ে যান তিনি।

সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি জুলাই আন্দোলনের নেতা ও অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে কঠোর ভাষায় বিবৃতি দেন। তার এ পদক্ষেপকে কিছু মহল “জুলাই আন্দোলনের গতিপথ পরিবর্তনের চেষ্টা” হিসেবে ব্যাখ্যা করছেন। বিরোধী রাজনৈতিক গোষ্ঠীগুলোর দাবি, আওয়ামী লীগের সমর্থকরা পুনরাজনৈতিক প্রভাব বাড়াতে অন্যদলগুলোতে ভিড়তে এমন কৌশল নিয়েছে।

সংখ্যালঘুদের ব্যানারে আওয়ামী লীগের আস্থাভাজন ব্যক্তি কর্তৃক এধরণের সংবাদসম্মেলন করায় ক্ষোভে ফুঁসছে এলাকার অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের লোকজন। তারা বলছেন, আওয়ামী দোষরদের গায়ে শিক্ষার্থীদের রক্তের ছাঁপ লেগে আছে। তারা আমাদের নাম ব্যবহার করে নিজেরা সুবিধাভোগ করা কিংবা ফায়দা লুটতে পারে না।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,মুরাদনগর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক নিত্যানন্দ রায় বলেন, সংবাদ সম্মেলন করতে হলে কেন্দ্রের অনুমতি প্রয়োজন। তিনি যেসব কথা বলেছেন সংবাদ সম্মেলনে সেগুলো বাস্তবে ঘটেনি। তিনি কেনো এধরণের কাজ করেছে সেটা তার ব্যক্তিগত বিষয়, আমি বলতে পারবো না। তিনি নিজেই সেই প্রশ্নের জবাব দিবেন।

এসব অভিযোগের জবাব জানতে দীন দয়াল পালের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। অন্যদিকে, মুরাদনগর কলেজ কর্তৃপক্ষ অভিযোগগুলো তদন্তের কথা জানালেও এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।


এই বিভাগের আরো খবর