সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে বলেন পরিকল্পনা মন্ত্রী

রফিকুল ইসলাম (নান্দাইল)
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ৯:২৮ অপরাহ্ন

জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে বলে মন্তব্য করেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব মেজর জেনারেল আব্দুস সালাম আরসিডিএসপি এমপি।

আজ বৃহস্পতিবার (২৭ জুন)ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলার সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, জেলা পর্যায়ের কর্মকর্তা বৃন্দ সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সমন্বয়ে মতবিনিময় সভায় পরিকল্পনামন্ত্রী প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।তিঁনি এছাড়াও বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর দেশের উন্নয়ন নিয়ে গবেষণা করেন এবং উন্নয়নের ব্যাপক ভূমিকা রাখেন।

তিনি যুদ্ধবিধ্বস্ত দেশের আর্থসামাজিক খাতের ব্যাপক উন্নয়ন করেন।বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছি এবং ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশের কাতারে পরিগণিত হব, এবং ভিশন ২০৪১ অর্জন সফল হবে ইনশাল্লাহ।

এ সময় ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন , ময়মনসিংহ সদর ৪ আসনের সংসদ সদস্য মোহিত উর-রহমান,ময়মনসিংহ ৮আসনের সংসদ মাহমুদ হাসান সুমন,ময়মনসিংহ সদর ১ আসনের মাহমুদুল হক সায়েম,ময়মনসিংহ ৬ আব্দুল মালেক সরকার, ময়মনসিংহ ৭ এবি এম আনিসুজ্জামান, ময়মনসিংহ ৩ নিলুফার আঞ্জুম পপি,ময়মনসিংহ সিটিকর্পোরেশনের মেয়র একরামুল হক টিটু,ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম সহ প্রমুখ।

উক্ত মতবিনিময় সভায় প্রান্তিক পর্যায়ের মানুষের কাছ থেকে উন্নয়ন সম্ভাবনা অভিযোগ ও দাবী দাওয়া নিয়ে বিভিন্ন জনের প্রশ্ন শোনেন এবং যথা সম্ভব বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

এসময় ময়মনসিংহ সদর সহ নান্দাইল উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর