মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

বাসা থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক :
বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন অপরাধ ও দূর্নীতি ডেস্ক : সাভারে পূর্ব শত্রুতার জেরে সুলতান হোসেন সাগর (২২) নামের এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে তারই বন্ধু। মঙ্গলবার রাত ১১টার দিকে সাভার পৌর এলাকার সিআরপি মহল্লায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি সাভার মডেল থানা পুলিশ।

নিহত সুলতান হোসেন সাগর নোয়াখালী জেলার রামগঞ্জ থানার মাঝিরগা গ্রামের মৃত তসলিম চৌধুরীর ছেলে।তিনি সাভার পৌর ঊডগরমোরা মহল্লায় ভাড়া থেকে ঢাকা ডাইং নামের একটি কারখানায় কাজ করতেন।

পুলিশ জানায়, রাতে সাগরকে তার বন্ধু শফিক বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে ৬ থেকে ৭ জন মিলে সাগরকে কুপিয়ে রাস্তায় ফেলে চলে যায়। পরে স্থানীয়রা সাগরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু মাহিদুল হাসান সিফাত বলেন, রাতে ডগরমোড়া এলাকা থেকে কয়েকজন মিলে সাগরকে ধাওয়া করে। সিআরপি তিনরাস্তা মোড়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাকিব আল মাহমুদ শুভ বলেন, রাত ১১টা ৪৫ মিনিটে রক্তাক্ত অবস্থায় সাগরকে হাসপাতালে আনা হয়। এ সময় তিনি অচেতন ছিলেন।

আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করি। তার উরু এবং বাম পায়ের হাঁটুতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে সফিক নামে তার এক বন্ধুর সঙ্গে পূর্ব শত্রুতা ছিল।

তার জেরেই তাকে কুপিয়ে হত্যা করা হতে পারে। এ ঘটনায় সাভার থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান শুরু হয়েছে। খুব শিগগিরই হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর