সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য

বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ময়মনসিংহের ১৩৬৫ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহন সম্পন্ন

ময়মনসিংহ প্রতিনিধি
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:২৩ অপরাহ্ন

উত্তেজনা ও বিশৃঙ্খলা কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ময়মনসিংহ সিটি কর্পোরেশনসহ জেলার ১৩টি উপজেলায় ১১টি আসনের ০১ হাজার ৩৬৫টি কেন্দ্রে জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণের আন্তরিক প্রচেষ্টায় অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন হয়েছে।

অন্যান্য বছরের চেয়ে এবছর বেশী সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্যের পাশাপাশি এবারই প্রথম সবকটি ভোট কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) আওতায় আনাসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া এবং জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুর রহমান সহ সহ পদস্থ কর্মকর্তাগণ বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

কিছু কিছু কেন্দ্রে উত্তেজনা দেখা দেয়ায় সাময়িক ভোট গ্রহণ স্থগিত করা হলেও কিছু সময় পরেই চালু করা হয়।

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের একটি কেন্দ্রে গোপন কক্ষে না গিয়ে প্রকাশ্যে ব্যালটে সিল দেওয়ার সুযোগ দেওয়ায় প্রিসাইডিং কর্মকর্তা ও দুই পোলিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিরুনিয়া ইউনিয়নের কংশেরকূল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ -১১ আসনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বাতিলের দাবি ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী ডাক্তার জাহিদুল ইসলাম বলেন ৮০-৯০ টি ভোট কেন্দ্রে অনিয়ম ও ভোট চুরি হয়েছে বলে দাবি করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভোট গোপনে দেওয়ার কথা। কিন্তু সেখানে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল দিলেও কোনো ব্যবস্থা নেয়নি দায়িত্বরত প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা। এ কারণে তাদের বরখাস্ত করে সেখানে অন্য কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, কংশেরকূল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল থেকে ভোটারদের প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করা হচ্ছিল। এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন অনেকে।

দীপালি আক্তার নামে এক নারী ভোটার জানান, ভোট কাকে দিবেন সেটা দেখতে চায় কেন্দ্রের লোকজন। হরিণ প্রতীকে সিল না দিলে বাড়ি-ঘরে ভাংচুর চালানোর হুমকি দেয় তারা।

তবে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা মজিবুর রহমান প্রকাশ্যে ভোট দেওয়ার কথা অস্বীকার করেছেন।

কংশেরকুল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ৬টি বুথ রয়েছে। মোট ভোটার ২৮৭৬ জন। এ কেন্দ্রে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ৯২০ ভোট পড়ে।

ময়মনসিংহ-১১ আসনে হরিণ প্রতীকে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম।


এই বিভাগের আরো খবর