শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুরপুর আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

বিদায় হজের ভাষণে মহানবী (সাঃ) ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন: ইকবাল হাসান মাহমুদ টুকু

জেবুন্নেছা ইয়াছমিন-সিরাজগঞ্জ
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১২ অপরাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) বিদায় হজের ভাষণে ইসলাম ধর্মকে পরিপূর্ণতা এনে দিয়ে গেছেন এবং তিনি ধর্ম সম্পর্কে বলেছেন,সাবধান! বাড়াবাড়ি করো না,এই বাড়াবাড়ির ফলে তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধ্বংস হয়ে গেছে! অথচ এখন ধর্মের লেবাসধারী একটি দল শান্তির ধর্ম ইসলাম ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য মাঠে নেমে পড়েছে। আজ মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর ) সিরাজগঞ্জ পৌর এলাকার ভিক্টোরিয়া হাইস্কুল মাঠে ২,৩,৪,৫,৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির নেতার্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, মহান আল্লাহতালা পবিত্র আল-কোরআনে বলেছেন,’ আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করলাম;এবং তোমাদের জন্য ধর্ম হিসেবে ইসলাম দিয়ে আমি সন্তষ্ট হলাম।’ অথচ ধর্মের লেবাসধারী স্বাধীনতা বিরোধী দলটি আল-কোরআনের বাণী অবজ্ঞা করে ইসলাম ধর্মকে পুনঃপ্রতিষ্ঠার কথা বলে ধর্মের নামে ভোট চেয়ে বেহস্তর টিকিট পাওয়ার কথা বলে সাধারণ ধর্মপ্রাণ মুমিন মুসলানদের সাথে ভাওতাবাজী করছে,প্রতারণা করছে। তিনিভাওতাবাজী ধর্মব্যবসায়ী রাজনৈতিক দল,যারা অদৃশ্য ছায়াশক্তি,তাদের বিরুদ্ধে জনগণকে সচেতন করার জন্য বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে ছিলেন,যুদ্ধ করে দেশ স্বাধীন করে বীর উত্তম খেতাব অর্জন করেছেন।

বিএনপিই হচ্ছে প্রকৃত স্বাধীনতার চেতনার দল। আর যে দলটি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছে,সেই অপশক্তি কখনই বাংলাদেশের শান্তি,সমৃদ্ধি চায় না,তারা সবসময় দেশে ধর্মের ধর্মের নামে অপরাজনীতি করে অশান্তি সৃষ্ঠি করে। তিনি বলেন, যার যার ইবাদত বন্দেগী তাকে তাকেই করতে হবে, মাঝখানে কোন ঠিকাদারী লাগবে না।
সিরাজগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন ভুইঁয়া সেলিমের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলমের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। আর বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি মকবুল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ন সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ ও সাব্বির হোসেন ভুইঁয়া সাফি। এ সময় জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর